মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

০ টি মন্তব্য 10 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর
print news | ঘোড়াঘাটে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার | সমবানী

শ্বশুরবাড়ির আম গাছ থেকে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ।
রবিবার (২২ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার ৪নং ঘোড়াঘাট সদর ইউনিয়নের পাটশাও গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত মোঃ শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি সহ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে পুলিশ তাৎক্ষণিক এই ঘটনার কোনো কারণ জানাতে পারেনি।

নিহত জামাইয়ের নাম মজনু মিয়া (২৮)। তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের আব্দুস সালামের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য হারুন উর রশিদ বলেন, সাত বছর আগে স্থানীয় আলিমুদ্দিনের মেয়ে নাহিদা বেগমের সাথে বিয়ে হয় মজনু মিয়ার। সেই থেকে শ্বশুর বাড়িতে আশ্রয়ন প্রকল্পের ঘরে স্ত্রী ও পাঁচ বছরের ছেলে সন্তান নিয়ে ঘর জামাই হিসাবে বসবাস করে আসছিলেন। জীবিকার তাগিদে কখনো গাড়ির সহকারী আবার কখনো ঘরের টিন মিস্ত্রির সহকারী হিসাবে কাজ করতেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। তাছাড়া পরিবারের কাছে থেকে অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading