শ্রীপুরে পৃথক স্থান থেকে ৩ যুবকের মরদেহ উদ্ধার
প্রতিনিধিঃ
মোঃ শাহাদত হোসাইন, গাজীপুর
গাজীপুরের শ্রীপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।
গত শনিবার বিকেল ও রাতে উপজেলার মাওনা ও তেলিহাটি ইউনিয়নের তিনটি স্থান থেকে এ ৩টি মরদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, প্রত্যেকেই পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন।
নিহতরা হলেন- তেলিহাটি ইউনিয়নের রঙিলা বাজারে আফাজ আলী মোল্লার টিনশেড ঘর থেকে রনি (২৬) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত রনি নাটোর সদর উপজেলার কাঁঠালবাড়ীয়া গ্রামের জাবেদ আলীর ছেলে। তিনি ওই এলাকায় ভাড়া থাকতেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, পারিবারিক কলহের জেরে ঘরের আড়া সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
একইদিন বিকেলে মাওনা ইউনিয়নের সিঙ্গার দীঘি গ্রামে বিষপানে আত্মহত্যা করেন কাউসার আহমেদ (২৪)। তিনি ওই গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে। পারিবারিক কলহ থেকেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এছাড়া রাতে একই ইউনিয়নের চকপাড়া গ্রামে আরেকটি আত্মহত্যার ঘটনা ঘটে। নাছির উদ্দিনের ছেলে মেহেদী হাসান (২৮) নিজ ঘরের ধর্নার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। তিনটি ঘটনাতেই আত্মহত্যার পেছনে পারিবারিক বিরোধকে কেন্দ্র বলে ধারণা করছে পুলিশ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, শনিবার বিকেল ও রাতে তিনটি স্থান থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রত্যেকটি মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
