শ্রীপুরে ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও গন ইফতার
প্রতিনিধিঃ
মোঃ শাহাদত হোসাইন, শ্রীপুর(গাজীপুর)
গাজীপুরের শ্রীপুরে রাষ্ট্র বিনির্মাণে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ তেলিহাটি ইউনিয়ন শাখার আয়োজনে রোববার (১৬ মার্চ) বিকালে উপজেলার আবদার গ্রামে আব্দুল আউয়াল ডিগ্রী কলেজের মাঠে এ গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ তেলিহাটি ইউনিয়ন শাখার সভাপতি মাওঃ আব্দুল আজিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবু বক্কর সিদ্দিক মাজিজুল । প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন শ্রীপুর উপজেলা শাখার সভাপতি ও গাজীপুর জেলা সাংগঠনিক সম্পাদক, হাফেজ মাওলানা আলমগীর হোসাইন।
অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ তেলিহাটি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ আব্দুল মালেক ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আব্দুল আজিজের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন শ্রীপুর উপজেলা জয়েন সেক্রেটারি ও গাজীপুর জেলা দপ্তর সম্পাদক মো. আতাউর রহমান প্রমুখ।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
