বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠির রাজাপুরে জমি দখলের চেষ্টা ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

০ টি মন্তব্য 19 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি
print news | ঝালকাঠির রাজাপুরে জমি দখলের চেষ্টা ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন | সমবানী

ঝালকাঠির রাজাপুরের গোরস্থান রোড এলাকায় পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা, ভয়ভীতি ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার। শুক্রবার সকাল ১১টায় রাজাপুর সাংবাদিক ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন উপজেলার গোরস্থান রোড-ডাকবাংলো মোড় এলাকার বাসিন্দা মোঃ আব্বাস উদ্দীন হাওলাদার।

লিখিত বক্তব্যে তিনি জানান, তাদের পৈতৃক ও ক্রয়কৃত সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে আত্মীয় জাহাঙ্গীর হাওলাদার, আলমগীর হাওলাদার ও শাহজাহান হাওলাদারের সাথে বিরোধ চলছিল। ওই জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত দুই মাস আগে সাংবাদিক পরিচয়দানকারী কাউন্টার ব্যবসায়ী অহিদ সাইফুলের শাশুড়ি মাকসুদা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে। তদন্তভার পড়ে রাজাপুর উপজেলা ভূমি অফিসে।

সংবাদ সম্মেলনে আব্বাস উদ্দিন অভিযোগ করেন, গত ১৯ জুন বৃহস্পতিবার ভূমি অফিসের সার্ভেয়ার সরেজমিন পরিদর্শনে গেলে, ওই সময় অহিদ সাইফুল ও তার সঙ্গীরা সাংবাদিক পরিচয়ে প্রভাব খাটিয়ে তাদের দখলীয় জমির সীমানা প্রাচীর ভেঙে দেয় এবং ভয়ভীতি দেখিয়ে মাদকসহ বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকি দেয়। একপর্যায়ে তার চাচাতো ভাই সাইদুলকে মারধর ও আরেক ভাই সিয়ামের মাথা ফাটিয়ে দেয় প্রতিপক্ষরা। এছাড়া তার মেয়ে হাসিকে লাথি মেরে হাড়ি-পাতিল ভাংচুরের ঘটনাও ঘটায় তারা।

আব্বাস উদ্দিন আরও দাবি করেন, অভিযুক্ত অহিদ সাইফুল নিজের আওয়ামী লীগের সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে প্রভাব খাটিয়ে ক্ষমতা ব্যবহার করে অতীতে তাদের ও অন্যদেরও ভয়ভীতি ও হয়রানি করেছেন। তার বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক অভিযোগ রয়েছে এবং এক মামলায় তিনি জেলও খেটেছেন।

এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে রাজাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং আহত সিয়াম রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading