ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ কর্মীর উপর হামলার চেষ্টা, থানায় অভিযোগ
প্রতিনিধিঃ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নে বিদ্যুৎ বিলের রিডিং সংগ্রহ করতে গিয়ে এক বিদ্যুৎকর্মী হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
জানা গেছে, উপজেলার উচাখিলা সাব-জোনাল অফিসের অধীনে কর্মরত বিদ্যুৎকর্মী ইব্রাহিম বৃহস্পতিবার ১৯ জুন মরিচারচর গ্রামের গ্রাহক আমির উদ্দিনের ছেলে আব্দুর রশিদের (হিসাব নম্বর: ৮৭৩/২১৩৫) বাড়িতে রিডিং নিতে যান। এ সময় আব্দুর রশিদ দা ও লাঠি হাতে নিয়ে ইব্রাহিমের উপর হামলার চেষ্টা করেন। একই সঙ্গে তাকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করেন এবং অশালীন ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উচাখিলা সাব-জোনাল অফিসের এজিএম তৈমুর রহমান বলেন, *“আমরা ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছি। কর্মীদের নিরাপত্তা আমাদের অগ্রাধিকার। এমন ঘটনায় কর্মীদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়েছে। আমরা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাটি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় বিদ্যুৎকর্মীরা এ ঘটনার সুষ্ঠু বিচার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
