মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেলের জালে ধরা পড়লো ১৪ কেজি ওজনের পাঙ্গাস।।

০ টি মন্তব্য 19 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মো. জহিরুল ইসলাম, কুয়াকাটা
print news | জেলের জালে ধরা পড়লো ১৪ কেজি ওজনের পাঙ্গাস।। | সমবানী

পটুয়াখালীর পায়রা বন্দর সংলগ্ন রাবনাবাদ নদীতে মোহাম্মদ অলি নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৪ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ। মঙ্গলবার ১৯ ( নভেম্বর) সন্ধ্যায় মাছটি কলাপাড়া পৌর শহরের নতুন বাজার এলাকায় বিক্রির জন্য নিয়ে আসা হয়। এসময় মাছটি এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। পরে হাসান আলী হাওলাদার নামের এক মাছ ব্যবসায়ী পাঙ্গাসটি ৭০০ টাকা কেজি দরে ৯ হাজার ৮০০ টাকায় কিনে নেন। বর্তমানে তিনি মাছটির দাম হাকছেন ৮০০ টাকা কেজি। এর আগে সকালে ওই জেলের জালে মাছটি ধরা পড়ে।

জেলে মোহাম্মদ অলি বলেন, খুব ভোরে রাবনা নদীতে জাল ফেলার কিছুক্ষন পরই এই পাঙ্গাসটি আমার জালে ধরা পড়ে৷ এসময় আর ছোট দুই কেজি ওজনের দুটি পাঙ্গাস সহ অন্যান্য মাছও আমার জালে ধরা পড়ে। এতো বড় পাঙ্গাস এর আগে আর আমার জালে ধরা পড়েনি। দুপুরের দিকে মাছটি বাজারে নিয়ে আসলে হাসান ভাই আমার কাছ থেকে কিনে নিয়েছেন। এতো বড় মাছ ধরা পড়ায় আল্লাহর কাছ শুকরিয়া আদায় এবং ভালো দামে বিক্রি করতে পেরে আমি অনেকটা আনন্দিত।

মাছ ব্যবসায়ী হাসান আলী হাওলাদার বলেন, এতো বড় মাছ আসলে সচরাচর বাজারে পাওয়া যায়না। তাই মাছটি আমি ৭০০ টাকা কেজি দরে ক্রয় করেছি। এখন ৮০০ টাকা কেজি দরে হলে বিক্রি করব। কারন এটির খাজনাও দিতে হবে। এই দামে বিক্রি করতে না পারলে মাছটি ঢাকায় পাঠিয়ে দিবো।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ সহ মাছের প্রজননের জন্য সাগর ও নদীতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা ছিলো। এই অবরোধ সফল হয়েছে। তাই জেলেরা বড় বড় মাছ পাচ্ছে। আশা করছি জেলেদের জালে পাঙ্গাস সহ আরও বড় বড় মাছ ধরা পড়বে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading