দুমকিতে নানা আয়োজনে বাংলা বর্ষবরণ উৎসব উদযাপন
প্রতিনিধিঃ
জাহিদুল ইসলাম, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকিতে “বাংলা নববর্ষ ১৪৩৩” উপলক্ষে জমকালো আয়োজনে বৈশাখী শোভাযাত্রা, বৈশাখী মেলার উদ্বোধন , সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) রওজাতুন জান্নাত এর নেতৃত্বে সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেট হয়ে একই স্হানে এসে শেষ হয়।
সকাল ৯টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বৈশাখী মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার। সকাল সাড়ে ৯টায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, পুলিশ, আনসার ও স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।
অপরদিকে বাংলা বর্ষবরণ উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এক বৈশাখী শোভাযাত্রা বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ, পান্তা উৎসবসহ দিন ব্যাপী নানা কর্মসূচি পালন করে। দুমকি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে অপর এক শোভাযাত্রা নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিক্ষক সমিতির সামনে এসে শেষ হয়। পরে সকাল সাড়ে ১০টায় শিক্ষক সমিতির আয়োজনে এক আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে সমুদ্র সৈকত কুয়াকাটায় রওয়ানা হয়ে যান।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
