বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জলঢাকায় জামায়াত আমীরের জনসভা শনিবার, প্রস্তুত নীলফামারী—চলছে জোর প্রচার

০ টি মন্তব্য 41 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

লিটন সরকার, নীলফামারী
print news | জলঢাকায় জামায়াত আমীরের জনসভা শনিবার, প্রস্তুত নীলফামারী—চলছে জোর প্রচার | সমবানী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আগামীকাল শনিবার (১৯ এপ্রিল) নীলফামারীর জলঢাকা উপজেলায় এক বিশাল জনসভায় ভাষণ দেবেন। তার এ সফরকে ঘিরে জেলার ছয়টি উপজেলায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সর্বত্রই চলছে প্রচার ও জনসংযোগ কর্মসূচি।

জনসভাটি অনুষ্ঠিত হবে জলঢাকা স্টেডিয়াম মাঠে। জেলা জামায়াত সূত্র জানায়, একই দিন দুপুরে তিনি লালমনিরহাট জেলা জামায়াতের আয়োজনে কালেক্টরেট মাঠে একটি জনসভায় ভাষণ দেবেন। এরপর বিকেলে জলঢাকায় আসবেন এবং সেখানে দলীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে গতকাল বিকেলে নীলফামারী প্রেসক্লাবে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় জেলা জামায়াত নেতৃবৃন্দ জানান, জনসভাটি সাফল্যমণ্ডিত করতে দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জনসম্পৃক্ততা বাড়াতে লিফলেট বিতরণ, পোস্টারিং ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার অব্যাহত রয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল সাত্তার, নায়েবে আমীর ডা. খায়রুল আনাম, সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল ইসলাম, জেলা কর্মপরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, সদর উপজেলা জামায়াতের আমীর আবু হানিফা শাহ, শহর আমীর অধ্যাপক আনোয়ারুল ইসলাম, শহর সেক্রেটারি অ্যাডভোকেট আনিসুর রহমান আজাদ এবং জেলা মিডিয়া ও প্রচার সেক্রেটারি সাদের হোসেন।

সভাটি সঞ্চালনা করেন শহর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশিদ পাটোয়ারী।

দলীয় নেতারা জানান, জনসভায় সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে মাঠপর্যায়ে কাজ করছে দলের কর্মীবাহিনী।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading