সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে ‘হিমোগ্লোবিন’ এর যাত্রা শুরু: রক্তদান হবে এখন ডিজিটাল স্পর্শে

০ টি মন্তব্য 40 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

লিটন সরকার, নীলফামারী
print news | নীলফামারীতে 'হিমোগ্লোবিন' এর যাত্রা শুরু: রক্তদান হবে এখন ডিজিটাল স্পর্শে | সমবানী

নীলফামারী জেলা প্রশাসনের ব্যতিক্রমধর্মী উদ্যোগ ‘হিমোগ্লোবিন’ – রক্তদাতা ও রক্তগ্রহীতাদের ডিজিটাল প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়েছে। আজ রবিবার (২৭ এপ্রিল) সকাল ১০ টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির শুভ সূচনা করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সমাজসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন,
“প্রয়োজনের মুহূর্তে রক্তের সংকট মেটাতে হিমোগ্লোবিন প্ল্যাটফর্ম বিশেষ ভূমিকা রাখবে। রক্তদানের মতো মহৎ কাজকে সহজতর ও ডিজিটালাইজ করার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।”

তিনি আরও বলেন, হিমোগ্লোবিন প্ল্যাটফর্মের মাধ্যমে স্বেচ্ছাসেবক রক্তদাতারা সহজেই নিবন্ধিত হতে পারবেন এবং রোগীরা দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় রক্ত পেতে সহায়তা পাবেন। প্ল্যাটফর্মটি সম্পূর্ণ বিনামূল্যে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, ‘হিমোগ্লোবিন’ শুধু নীলফামারীতেই নয়, ভবিষ্যতে দেশের অন্যান্য জেলা প্রশাসনগুলোর জন্যও একটি অনুকরণীয় মডেল হতে পারে। সময়ের দাবি মেটাতে রক্তদানের এমন ডিজিটাল প্ল্যাটফর্ম এক নতুন দিগন্তের সূচনা করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিষ্ঠার পর থেকেই ‘হিমোগ্লোবিন’ প্ল্যাটফর্মে নিবন্ধনের ব্যাপারে জেলার তরুণ সমাজের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। সচেতন মহলের মতে, এই উদ্যোগ জেলার স্বাস্থ্যখাতে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জেলা প্রশাসক সবাইকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান এবং ভবিষ্যতে আরও জনমুখী ও আধুনিক সেবার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading