সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বানারীপাড়ায় পাঁচ নারী পেলেন ‘অদম্য নারী পুরস্কার–২০২৫’

০ টি মন্তব্য 26 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ সাব্বির হোসেন, বানারীপাড়া
print news | বানারীপাড়ায় পাঁচ নারী পেলেন ‘অদম্য নারী পুরস্কার–২০২৫’ | সমবানী

বানারীপাড়ায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও “বেগম রোকেয়া দিবস-২০২৫” পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে (৯ ডিসেম্বর) উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদুর রহমান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রাণী সেন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দারিদ্র্য বিমোচন কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. রূবা, উপজেলা ছাত্র প্রতিনিধি মো. সাব্বির হোসেন, সাংবাদিক সাইফুল ইসলাম মিয়া এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

আলোচনা সভায় ইউএনও মো. বায়েজিদুর রহমান বলেন,
“নারী শিক্ষা, অধিকার ও সামাজিক সমতায় বেগম রোকেয়ার আদর্শ আজও আমাদের জন্য পথপ্রদর্শক। নারীর ক্ষমতায়নে শিক্ষা বিস্তার, সচেতনতা বৃদ্ধি এবং বৈষম্য দূর করতে সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।”

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে অদম্য সাহস, নেতৃত্ব, সংগ্রাম ও সাফল্যের স্বীকৃতি হিসেবে পাঁচ নারীকে ‘অদম্য নারী পুরস্কার–২০২৫’ প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন—

মোসাম্মৎ তানহা – অর্থনীতিতে স্বাবলম্বী নারী। কাজলী মন্ডল – শিক্ষা ও চাকরিক্ষেত্রে সফল নারী। হাজেরা বেগম – সফল জননী নারী। সেলিনা – নির্যাতনের বিভীষিকা পেছনে ফেলে নতুন জীবন গড়া নারী। নাজমা বেগম – সমাজ উন্নয়নে অসাধারণ অবদান রাখা নারী।

অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রাণী সেন, এবং তিনি পুরস্কারপ্রাপ্ত সকল নারীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading