শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস পালন করা হয় 

০ টি মন্তব্য 7 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

print news | কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস পালন করা হয়  | সমবানী

পিরোজপুরের কাউখালীতে মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকাল ৪:০০ টায় বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনে, মহিলা পরিষদের নিজস্ব কার্যালয়ে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী মহিলা ডিগ্রী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মহিলা পরিষদের সহ-সাধারণ সম্পাদক কুমকুম ভট্টাচার্য, কাঠালিয়া পিজিএস বহুমুখী স্কুল এন্ড কলেজের জ্যেষ্ঠ প্রভাষক সন্তোষ কুমার এদবর, সিনিয়র শিক্ষক আব্দুর রহমান বিশ্বাস, সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, সংগঠনের সহ-সভাপতি জাহানারা হাবিব, সাবেক সভাপতি জাহানুর বেগম, নারী নেত্রী ছায়া সমাদ্দার, মাহফুজা খাতুন, চায়না মজুমদার প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, সংগঠনের সাধারণ সম্পাদক সাহিদা হক। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সংগীত পরিবেশন করেন, সংগঠনের নারী নেত্রী সংগীতা সমাদ্দার, তরুণ শিল্পী অধরা গুহ।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading