শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চরফ্যাসনে পূর্ব শত্রুতার জের ধরে গৃহ কর্তা কে কূপিয়ে হত্যা পরিবারে চলছে শোকের মাতম

০ টি মন্তব্য 12 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

চরফ্যাসন (ভোলা)
print news | চরফ্যাসনে পূর্ব শত্রুতার জের ধরে গৃহ কর্তা কে কূপিয়ে হত্যা পরিবারে চলছে শোকের মাতম | সমবানী

ভোলার চরফ্যাসন উপজেলার রসুলপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আতরজ্জমা ছৈয়ালের পুত্র মোঃ আব্দুর রহিম ওরফে ভূট্রো (৫০) কে পূর্ব শত্রুতার জের ধরে সংঘবদ্ধ দূর্বৃত্তরা কূপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

এলাকা ও তার পরিবার সূত্রে জানা যায় সে শনিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে রসুলপুর কলের হাট রাস্তা মাথা থেকে বাড়িতে ফেরার পথে চরফ্যাসন -দক্ষিণ আইচা মহাসড়কে পূর্ব থেকে ওৎপেতে থাকা সঙ্ঘবদ্ধ দুর্বৃত্তরা পথরোধ করে তার ঘাড়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এতে সে অতিরিক্ত রক্তক্ষরণে অজ্ঞান হয়ে মহাসড়কের পূর্ব পাশে ডোবায় পড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা দেখে ডাক চিৎকার করলে বাড়ী থেকে তার পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মারা যায়। পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ময়না তদন্তের জন্য শশীভূষণ থানা পুলিশ মরদেহ ভোলা মর্গে প্রেরণ করেছে।তার মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।

শশীভূষণ থানা অফিসার ইনচার্জ মোঃ ফকরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন এবং পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে প্রকৃত অপরাধীদের কে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন বলে জানান।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading