কুড়িগ্রামে বিষাক্ত সাপের কামড়ে নারীর মৃত্যু
প্রতিনিধিঃ
হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় যাদুরচরে বিষাক্ত সাপের কামড়ে ফিরোজা খাতুন (৪৯) নামের এক নারীর মৃত্যু ঘটেছে। শনিবার (২১জুন) দিবাগত রাত ২টায় উপজেলার যাদুরচর ইউনিয়নের বিক্রিরবিল নামক এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহত ফিরোজা খাতুন ইউনিয়নের বিক্রিরবিল এলাকার ফেরদৌস আলীর স্ত্রী এবং তিনি ৪ কন্যা সন্তানের মা।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন যাদুরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরবেশ আলী।
প্রতিবেশী ফরমান আলী (৫৫) জানান , ফিরোজা খাতুন রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হন। এ সময় হঠাৎ করে একটি বিষাক্ত সাপ এসে তাঁর পায়ে কামড় দেয়। কামড়ের ফলে তিনি অসুস্থ হয়ে যান। পরে পরিবারের লোকজন তাঁকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
যাদুরচর ইউনিয়ন চেয়ারম্যান সরবেশ আলী জানান, সাপের কামড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। বিষয়টি খুবই দু:খজনক। রবিবার (২২জুন) বিকেলে জানাযা শেষে তার মৃতদেহ কবরস্থানে দাফন করা হয়।
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
