কাউখালীতে দুর্গাপূজা উপলক্ষে বিএনপি’র নেতাদের পূজা মন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান
প্রতিনিধিঃ
রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
পিরোজপুরের কাউখালীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপজেলার পাঁচটি ইউনিয়নের ২৪ টি পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বিভিন্ন মন্ডপে আর্থিক অনুদান বিতরণ করেন।
কাউখালী উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবির ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক যুবদলের কেন্দ্রীয় নেতা এইচ এম দ্বীন মোহাম্মাদের নেতৃত্বে পূজা মন্ডপ পরিদর্শনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, সাবেক যুগ্ন আহবায়ক বদরুদ্দোজা মিয়া, গিয়াস উদ্দিন অলি, সৈয়দ বাহাউদ্দিন পলিন, সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার, রফিকুল ইসলাম রফিক,সিনিয়র বিএনপি নেতা শাহ ইমরান ফারুক, সায়েম তালুকদার, হাফিজুর রহমান ইউলেট, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন, শ্রমিক দলের সভাপতি আবু তাহের, সেক্রেটারি ইউসুফ আলী আকন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক আল মামুন সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিএনপি’র নেতারা বলেন, উপজেলার প্রতিটি পূজা মন্ডপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উপজেলার প্রতিটি পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এবং আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে আছি।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
