সংবাদ প্রকাশের পর দুমকিতে কিশোর নির্যাতনকারী আটক
প্রতিনিধিঃ
জাহিদুল ইসলাম, দুমকি(পটুয়াখালী)
দুমকিতে সংবাদ প্রকাশের পর কিশোরকে হাত- পা বেঁধে নির্যাতনকারী জলিল সিকদার(৫৫) কে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়েছে।
ধবার নির্যাতনের বিষয়ে বেশ কয়েকটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসে।এ বিষয়ে নির্যাতিত কিশোরের বাবা বশির মল্লিক অভিযুক্ত জলিল সিকদারসহ চারজন ও অজ্ঞাত দুই- তিনজনের নামে মামলা করেন।
উল্লেখ্য যে গত রোববার সন্ধ্যায় চুরির অভিযোগে চরবয়েড়া গ্রামে এক কিশোরকে হাত- পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে অমানবিক নির্যাতন করে জলিল সিকদার ও তাঁর দুই স্ত্রীসহ চার- পাঁচজন। এর পর ওই কিশোরকে পুলিশে দেয়। উক্ত নির্যাতনের ভিডিও গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভুক্তভোগীর বাবা বশির মল্লিক বলেন, থানায় মামলা করেছি। প্রধান আসামি আটক হয়েছে। আশা করছি উপযুক্ত বিচার পাবো।
দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. জাকির হোসেন বলেন, ভুক্তভোগী ওই কিশোরের বাবা থানায় মামলা করেছেন। প্রধান আসামিকে আটক করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানোর কার্যক্রম চলমান।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
