মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ড, ইউনুস অসুর নয় দেবী দুর্গার মতো ——- বিএনপি নেতা মাহবুব চৌধুরী।

০ টি মন্তব্য 7 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ
print news | ড, ইউনুস অসুর নয় দেবী দুর্গার মতো ------- বিএনপি নেতা মাহবুব চৌধুরী। | সমবানী

ভারতের পশ্চিমবঙ্গের পূজামণ্ডপে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ‘অসুর’ হিসেবে উপস্থাপনের তীব্র সমালোচনা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা, সুনামগঞ্জ ২ আসনে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের প্রাত্তন কেন্দ্রীয় নেতা, সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট শিক্ষানুরাগী জননেতা মাহবুব চৌধুরী।

তিনি বলেছেন, এর মাধ্যমে বাংলাদেশকেই ‘অসুর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যা তাদের জঘন্য মানসিকতার পরিচয় বহন করে। ড. মুহম্মদ ইউনূস বাংলাদেশে ‘অসুর’ নয়, হিন্দু ধর্মের দেবী দুর্গার মতো। ইতিহাসের শ্রেষ্ঠতম ফ্যসিবাদকে অসুরের মতো বধ করে দেশের বুকে গণতন্ত্র ও মানিবিকতার কাজ করছেন। বিএনপি ধর্ম, বর্ণ, নির্বিশেষে সব বাংলাদেশির দল। হিন্দু ধর্মাবলম্বীদের অনেক দাবী রয়েছে, অন্তর্বতী সরকারকে আহবান জানাই তাদের দাবী দাওয়া পুরনে সহায়তা করেন। দেশের গণতন্ত্র প্রক্রিয়ায় উত্তরণে দেশি-বিদেশি শক্তি যারাই ষড়যন্ত্র করবে তাদের প্রতিহত করবে জনগণ। দেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।

৩০ সেপ্টেম্বর মঙ্গলবার সংসদীয় আসন সুনামগঞ্জ ২ এর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও কুশল বিনিময় কালে উপরোক্ত কথা বলেন।

এ সময় তার সাথে সিলেট মহানগর বিএনপি নেতা আব্দুল জলিল, মুরাদ চৌধুরী, দিরাই রিপোটার্স ইউনিটের সাধারণ সম্পাদক মাঈদুল ইসলাম সুহাগ, যুবদল নেতা আলেক উদ্দিন প্রমূখ ছিলেন।


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading