বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সুরুজ খানের মাগফেরাত কামনায় বিএনপি নেতা এড আবেদ রাজা

০ টি মন্তব্য 12 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

সিলেট
print news | সুরুজ খানের মাগফেরাত কামনায় বিএনপি নেতা এড আবেদ রাজা | সমবানী

সিলেটের মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী কুলাউড়ার শহরের প্রাচীনতম ব্যবসা প্রতিষ্ঠান ইস্টার্ন রেস্টুরেন্ট এর স্বত্বাধিকারী কাদিপুর ইউনিয়নের আমতৈল গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান বিশিষ্ট মুরব্বি সুরুজ খানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে আজ রোববার দুপুরে ছুটে যান তার গ্রামের বাড়িতে বিএনপি কেন্দ্রীয় নেতা মৌলভীবাজার ২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে একসময়ের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি’র দুঃসময়ের কান্ডারী, বিগত সময়ে আওয়ামী বিরোধী আন্দোলনে জাতীয় পর্যায়ের অগ্রসৈনিক এডভোকেট আবেদ রাজা।

ঐদিন তিনি কুলাউড়ার সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম হাজী আঃ সালাম এর বাড়িতে গিয়ে মাগফেরাত কামনায় মোনাজাত পরিবেশন করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এছাড়াও কুলাউড়া পৌর এলাকার জয়পাশা গ্রাম নিবাসী, ব্রাম্মণবাজার জামে মসজিদের মোয়াজ্জিন হাফেজ আবুল কালাম আজাদ সম্প্রতি সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। তিনি বাসভবনে গিয়ে সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading