বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়াকাটা থেকে ভাঙ্গা পর্যন্ত ৬ লেন রাস্তা দ্রুত বাস্তবায়ন এবং চীনের বিশেষায়িত হাসপাতাল নির্মানের দাবিতে মানববন্ধন।।

০ টি মন্তব্য 7 ভিউ 7 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

print news | কুয়াকাটা থেকে ভাঙ্গা পর্যন্ত ৬ লেন রাস্তা দ্রুত বাস্তবায়ন এবং চীনের বিশেষায়িত হাসপাতাল নির্মানের দাবিতে মানববন্ধন।। | সমবানী

বাংলাদেশর দ্বিতীয় বৃহত্তর পর্যটন কেন্দ্র সাগরকন্যা কুয়াকাটা যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটকের সমাগম ঘটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাশাপাশি বিদেশি পর্যটকরাও আসেন এখূনে ভ্রমণে। কুয়াকাটায় আগত দেশি বিদেশি পর্যটকদের জন্য ঢাকা টু কুয়াকাটা নিরাপদ সড়ক ও দুর্ঘটনায় এরাতে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত দ্রুত ৬ লেন রাস্তা বাস্তবায়ন এবং পর্যটক সহ দক্ষিণ অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবার মান উন্নয়ন এর জন্য চীনের অর্থয়নে বিশেষায়িত হাসপাতা বরিশাল বিভাগের দক্ষিণ অঞ্চল কুয়াকাটায় নির্মানের দাবিতে ২১ এপ্রিল সোমবার সকাল ১০টায় কুয়াকাটা পৌরাসভার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবেন কুয়াকাটার পর্যটন সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডা সহ স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক,রাজনৈতিক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণির পেশার মানুষ এতে অংশ গ্রহণ করেন।

এসময় মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন জনাব, এবায়দুল হক চান,বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির, সভাপতি, ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মো. মতিউর রহমান, সাধারণ সম্পাদক, কুয়াকাটা পৌর বিএনপি,মো.হোসাইন আমির,সাধারণ সম্পাদক কুয়াকাটা প্রেসক্লাব,মো. জহিরুল ইসলাম, সেক্রেটারি জেনারেল টোয়াক,মো. রাসেল খান,ফাইন্যান্স সেক্রেটারি কুয়াকাটা হোটেল মোটেল ওর্নাস এসোসিয়েশন, মো. কলিম মাহমুদ,সভাপতি কুয়াকাটা রেস্তোরাঁ মালিক সমিতি।

কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক, মো. মতিউর রহমান,বলেন,পদ্মা সেতুর সুফল ভোগ করতে ভাঙ্গা থেকে কুয়কাটা পর্যন্ত দ্রুত ৬ বলেনর মহাসড়কটি বাস্তবয়ন চাই নিরাপদ সড়কের সার্থে। এবং চীনের বিশেষায়িত হাসপাতালের ১টি বরিশাল বিভাগের দক্ষিণ অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করতে জরুরি দরকার।

মানববন্ধনে উপস্থিত বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি, ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, এবায়দুল হক চান বলেন,আজকের এই মানববন্ধন কর্মসূচি থেকে আমরা বলতে চাই সরকারের উর্ধতন কতৃপক্ষের কাছে দক্ষিণ অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের প্রানের দাবী ছিল পদ্মা সেতু সেটি নির্মান হয়েছে। কিন্তু নিরাপদ সড়কের দাবিতে আমাদের চাও ছিল ভাঙ্গা থেকে পর্যটন কেন্দ্র সাগরকন্যা কুয়াকাটা পর্যন্ত ৬ লেন রাস্তা দ্রুত বাস্তবায়ন।

অত্যান্ত গুরুত্বপূর্ণ এবং দক্ষিণ অঞ্চলের মানুষের একমাত্র যোগাযোগ সড়ক এটি কিন্ত কেন বা কি কারণে এই ভাঙ্গা থেকে কুয়কাটা পর্যন্ত প্রকল্পটি বাদ দেয়া হয়েছে আমরা জানিনা। তাই আমাদের সকলের দাবি কুয়াকাটা থেকে ভাঙ্গা পর্যন্ত ৬ লেনের সড়কের কাজটি দ্রুত বাস্তব করা হোক এবং দক্ষিণ অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবার মান উন্নয়ন এর জন্য চীনের অর্থয়নে বিশেষায়িত ৩টি হাসপাতালের ১টি বরিশাল বিভাগের ৬ জেলার যেকোন ১টি জেলায় নির্মান করা হোক।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading