মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে নাশকতা বিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার-৩১

০ টি মন্তব্য 3 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম
print news | কুড়িগ্রামে নাশকতা বিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার-৩১ | সমবানী

‘নাশকতা বিরোধী’ বিশেষ অভিযানে কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় আওয়ামীলীগের বিভিন্ন পদধারী ৩১ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ ও জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার আসামি।

31 arrested in special anti sabotage operation in Kurigram1 | কুড়িগ্রামে নাশকতা বিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার-৩১ | সমবানী

সোমবার (২১ এপ্রিল) দুপুরের দিকে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, কুড়িগ্রাম জেলা পুলিশের ‘নাশকতা বিরোধী’ বিশেষ অভিযানে (রোববার সকাল ১০টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত) আওয়ামী লীগের ৩১ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে সদর থানায় সাতজন, রাজারহাট থানায় দুইজন, উলিপুর থানায় তিনজন, নাগেশ্বরী থানায় একজন।

31 arrested in special anti sabotage operation in Kurigram3 | কুড়িগ্রামে নাশকতা বিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার-৩১ | সমবানী

এছাড়াও ফুলবাড়ী থানায় চারজন, ভূরুঙ্গামারী থানায় পাঁচজন, চিলমারী থানায় দুইজন, রাজিবপুর থানায় দুইজন, রৌমারী থানায় একজন, কচাকাটা থানায় দুইজন ও ঢুষমারা থানায় দুইজন।

31 arrested in special anti sabotage operation in Kurigram4 | কুড়িগ্রামে নাশকতা বিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার-৩১ | সমবানী

মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান জানান, ‘চলমান নাশকতা বিরোধী বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের মোট ৩১ জন ফ্যাসিস্টকে বিভিন্ন মামলায় গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। এই অভিযান নিয়মিত চলমান থাকবে।’

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading