শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুর সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নারী নিহত, আহত ৫

০ টি মন্তব্য 39 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ শাহাদত হোসাইন, গাজীপুর।
print news | শ্রীপুর সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নারী নিহত, আহত ৫ | সমবানী

গাজীপুরের শ্রীপুরে সিএনজি চালিত অটোরিক্সা সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক নারী যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। হতাহত নারীর পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার মাওনা–কালিয়াকৈর আঞ্চলিক সড়কের মানসুরাবাদ মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাওনা চৌরাস্তা থেকে কালিয়াকৈর গামী একটি পিকআপের সঙ্গে বিপরীতদিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি মানসুরাবাদ মোড়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সিএনজির এক নারী যাত্রী ঘটনাস্থলেই মারা যান। অপর এক নারী যাত্রী ও সিএনজি চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ চালকের সহকারী সামসুলকে আটক করেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত নারী যাত্রীর বিষয়টি এখনও নিশ্চিত নয়। আহতদের চিকিৎসা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading