কুয়াকাটায় ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা মূলক প্রচারণা।।
প্রতিনিধিঃ
মো. জহিরুল ইসলাম, কুয়াকাটা
সাগরকন্যা কুয়াকাটায় ভ্রমণে আসা পর্যটকদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত ও কোন ধরনের হয়রানির শিকার না হয় তার জন্য সচেতনতা মূলক প্রচারণা চালানো হয়েছে। মঙ্গলবার ২৪ ( ডিসেম্বর) বিকাল ৪ টায় কুয়াকাটা পৌরসভার সামনে থেকে এই প্রচারনা শুরু হয়। এবং কুয়াকাটার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে সমুদ্র সৈকত ঘুরে এসে কুয়াকাটার তুলাতলী বাস স্টেশনে এসে শেষ হয়। এতে অংশ গ্রহণ করেন কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন,কুয়াকাটা পৌর বিএনপি, কুয়াকাটা প্রেসক্লাব,ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক), কুয়াকাটা রেস্তোরাঁ মালিক সমিতি,ট্যুর গাইড এসোসিয়েশন সহ কুয়াকাটার সকল পর্যটন সংশ্লিষ্ট স্টেক হোল্ডারের প্রধান গন।
এসময় মাইকে প্রচারণা চালানো হয় কুয়াকাটায় আগত ভ্রমণ প্রিয় পর্যটকদের কাছে যেন কোন আবাসিক হোটেল থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করা হয়। খাবার হোটল গুলোতে নিরাপদ খাবার পরিবেশ করা হয়। মোটরসাইকেল, অটো ভ্যান,ইজিবাইক, সিএনজি, মাহিন্দ্রা গাড়ি গুলোতে যেন অতিরিক্ত ভাড়া না নেয়া হয়। নির্ধারিত ভাড়ার বাইরে কোন পর্যটকদের কাছে অতিরিক্ত ভাড়া নিলে কিনবা চাইলে প্রশাসনের পাশাপাশি কুয়াকাটা হোটেল মোটেলে ওনার্স এসোসিয়েশন এর কাছে অভিযোগ প্রধান করার অনুরোধ জানানো হয়।
সংবাদ কর্মীদের এক প্রশ্নের জবাবে, রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি, কলিম মাহমুদ বলেন, পর্যটন শিল্প আমাদের দেশের সম্পদ তাই কুয়াকাটার পর্যটন শিল্পকে এগিয়ে নিতে যেমন স্থানীয়দের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে তেমনি পর্যটকদের শতভাগ নিরাপদ খাবার নিশ্চিত করাও আমাদের দায়িত্ব রয়েছে। তাই আজকের এই সচেতনা মূলক প্রচারণার মাধ্যমে আপনাদের একটি বিষয় বলতে চাই ইতিমধ্যে আমাদের রেস্তোরাঁ মালিকদের জানিয়ে দেয়া হয়েছে আমাদের সমিতির পক্ষ থেকে কোন খাবার হোটেলে বাসি পঁচা খাবারের কোন ধরনের অভিযোগ পাওয়া যায় তাহলে সেই প্রতিষ্ঠান ৫ দিনের জন্য বন্ধ থাকবে এবং ১০ হাজার টাকা জরুরিমানা করা হবে আমাদের মালিক সমিতির মাধ্যমে। আমরা মানসম্মত নিরাপদ খাবার পরিবেশ করার জন্য সবাইকে সচেতন করবো যাতে কোন ধরনের অভিযোগ না আসে।
কুয়াকাটা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কুয়াকাটা হোটেল মোটেলে ওনার্স এসোসিয়েশন এর আন্তর্জাতিক পর্যটন বিষয়ক সম্পাদক, জসিম উদ্দিন বাবুল ভূইয়া বলেন, আজকের এই প্রচারনা সবাইকে সচেতন করা স্থানীয় ভাবে এর পরে আমারা প্রশাসনের সহায়তা নিবো। যেখানে পর্যটক হয়রানি তথ্য পাবো সেখানেই ব্যবস্থা গ্রহন করা হবে কুয়াকটার পর্যটনের স্বার্থে। আমারা নিজেরা যেমন পর্যটকদের শতভাগ সেবা প্রদান করবো তেমনি পর্যটকরাও যেন সঠিক সেবা পেয়ে আনন্দে সময় কাটিয়ে তার গন্তব্য পৌঁছাতে পারে এ বিষয়ও আমার গুরুত্ব দিবো। কুয়াকাটার পর্যটন শিল্প বিকাশে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
কুয়াকাটা হোটেল মোটেলে ওনার্স এসোসিয়েশন এর সভাপতি, এম এ মোতালেব শরীফ বলেন, আগামী ২৫ ডিসেম্বর বড়দিনের উৎসব সরকারি ছুটি এবং ৩১ ডিসেম্বর থার্টিফার্স্ট নাইট উপলক্ষে কুয়াকাটায় ব্যাপক পর্যটকের সমাগম হবে আশাকরি তাই ভ্রমণ প্রিয় পর্যটকরা যাতেকরে কুয়াকাটায় নিরাপদে দেশের সকল প্রান্ত থেকে ভ্রমণে আসতে পারে এবং কোন ধরনের হয়রানির শিকার না হয় তার জন্য আজকে আমাদের কুয়াকাটার পর্যটন সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারের প্রধানদের নিয়ে এই প্রচারনা আয়োজন করা হয়েছে। আমাদের পক্ষ থেকে প্রাথমিকভাবে আমরা প্রচারণা চালিয়েছি এর পরেও যদি কোন ধরনের হয়রানির শিকার হয়েছে পর্যটক এমন অভিযোগ আমরা পাই তাহলে প্রশাসনের সহায়তা নিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
