সরকারকে ব্যর্থ করার জন্য নানা ষড়যন্ত্র চলছে -জেলা প্রশাসক
প্রতিনিধিঃ
জাহাঈীর আলম, ময়মনসিংহ
অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য নানা ষড়যন্ত্র চলছে। স্বৈরশাসনের অবসান হলেও ফ্যাসিবাদিরা এখনো সক্রিয় রয়েছে। এরা নানা সুরতে আবির্ভুত হওয়ার পাঁয়তারা করছে। এদের বিষয়ে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। যাতে তারা কোন ভাবেই অনুপ্রবেশ করতে না পারে। ফ্যাসিবাদীরা বর্তমান অন্তবর্তীকালীন সরকারের ভাবমুর্তি নষ্ট করার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কেউ আইন নিজের হাতে উঠিয়ে নিবেন না।
রাজনৈতিক নেতাদের উদ্যেশ্যে বলেন নিজেদের ভিতরে কলহের সৃষ্টি করবেন না। আইনশৃঙ্খলার অবনতি হলে বিদেশে আমাদের দেশের ভাবমূর্তি মারাত্মক ভাবে ক্ষুন্ন হবে। এতে বিদেশিরা মুখ ফিরিয়ে নিয়ে বর্তমান সরকার বেকায়দায় পরবে। এতে দেশ উন্নয়ন বঞ্চিত হবে। শিক্ষা ব্যবস্থার কথা উল্লেখ করে বলেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিতে সৎ যোগ্য শিক্ষানুরাগি ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন করা উচিৎ। অযোগ্য ব্যক্তিরা বিদ্যালয় পরিচালনা কমিটিতে প্রবেশ করলে শিক্ষা বিস্তার মারাত্মক ভাবে বাঁধা গ্রস্থ হবে।
উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইকবাল হোসাইন, উপজেলা জামায়েতে ইসলামীর আমীর মনজুরুল হক হাসান, উপজেলা সুজনের সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম ভুঁইয়া মনি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, ইসলামী আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ, মডেল মসজিদের ইমাম ও খতীব মুফতি আহসানুল হক কাসেমী, বৈশম্য বিরোধী আন্দোলনের ছাত্র সমন্বয়ক হাসানুর রহমান সজিব প্রমুখ।
মতবিনিময় সভা শেষে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার এর বাস্তবায়নে অনুপ্রেরণার বাতিঘর নামে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ঈশ্বরগঞ্জ উপজেলায় শহীদ মুক্তিযোদ্ধাদের স্বরণে ও ২০২৪ সালে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ঈশ্বরগঞ্জ উপজেলার শহীদদের স্বরণে একটি স্মৃতি ফলক উদ্বোধন করেন জেলা প্রশাসক মুফিদুল আলম।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
