বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে এটিএম বুথে ধর্ষণের শিকার কিশোরীর পাশে দাঁড়ালো বিএনপি নেতা ডাক্তার বাচ্চু

০ টি মন্তব্য 13 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ শাহাদত হোসাইন, গাজীপুর
print news | শ্রীপুরে এটিএম বুথে ধর্ষণের শিকার কিশোরীর পাশে দাঁড়ালো বিএনপি নেতা ডাক্তার বাচ্চু | সমবানী

গাজীপুরের শ্রীপুরে এটিএম বুথে ধর্ষণের শিকার কিশোরীর পরিবারটির পাশে দাঁড়িয়েছে বিএনপি নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও ‘নিপীড়িত নারী ও শিশুদের স্বাস্থ্য সহায়তা সেল-এর গাজীপুর জেলার প্রধান অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।

শুক্রবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নির্যাতনের শিকার কিশোরী ও তার পরিবারে খোজখবর রেন।

এ সময় ডা. রফিকুল ইসলাম বাচ্চু কিশোরী মেয়েটির চিকিৎসার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মেয়েটির মা-বাবার হাতে আর্থিক সহায়তা তুলে দেন

এ সময় তিনি কিশোরী মেয়েটিকে আইনি ও চিকিৎসা সহায়তারও প্রতিশ্রুতি দেন।

ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘এই ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
এ ঘটনায় এমন ব্যবস্থা নিতে হবে যাতে ভবিষ্যতে কেউ যেন এ ধরনের অপরাধ করার সাহস না পায়।

উল্লেখ, গত রবিবার সকালে শ্রীপুর উপজেলার ডাচ-বাংলা ব্যাংকের একটি এটিএম বুথে কিশোরী মেয়েটির ওপর নির্যাতন চালান কর্তব্যরত নিরাপত্তাকর্মী লিটন মিয়া। এ ঘটনায় নির্যাতনের শিকার মেয়েটির বাবা বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযুক্ত ওই নিরাপত্তা কর্মীকে গ্রেফতার করেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading