কাউখালীতে বেগুন চাষে সাফল্য অর্জন করেছেন কৃষি উদ্যোক্তা আবুল বাশার
প্রতিনিধিঃ
রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
পিরোজপুরের কাউখালীতে বেগুন চাষে সাফল্য অর্জন করেছেন উপজেলার চিরাপারা পারসাতুরিয়া ইউনিয়নের বেকুটিয়া গ্রামের সফল কৃষি উদ্যোক্তা মোঃ আবুল বাশার। দীর্ঘদিন সৌদি আরব থেকে দেশে এসে কৃষির উপর গুরুত্ব দেন। সারা বছরই আবুল বাশার কৃষি কাজের উপর জড়িয়ে থাকেন। কৃষি কাজে নিজেকে নিয়োজিত করতে পেরে আবুল বাশার নিজেকে ধন্য মনে করেন।
কৃষি উদ্যোক্তা আবুল বাশার কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় এসএসিপি প্রকল্পের আওতায় পঞ্চাশ শতাংশ জমিতে বারি বেগুন ১২ চাষ করেন। বর্তমানে তার বেগুন খেতে প্রায় ৩০০ টি বেগুন গাছ রয়েছে। এক একটি বেগুনের ওজন এক থেকে দেড় কেজি। আবুল বাশার বলেন, বর্তমানে তিনি বেগুনের পাশাপাশি করলা, লাউ, ভূট্টসহ বিভিন্ন প্রকারের সবজির চাষ করেন। একটা ফসল উঠে যাবার পর আবার ওই জমিতে নতুন করে অন্য সবজি চাষ করেন কৃষি উদ্যোক্তা আবুল বাশার। এখন পর্যন্ত প্রায় ২০ হাজার টাকার বেগুন বিক্রি করেছেন।
বর্তমানে তার বাগানের যে বেগুন আছে তাও প্রায় ৪০ হাজার টাকায় বিক্রি করতে পারবেন বলে আমাদের জানান। তার স্ত্রী ও একটি ছেলে সন্তান রয়েছে। এক এক সময় বিভিন্ন প্রকারের তার উৎপাদিত সবজি বিক্রি করে তিনি তার পরিবার-পরিজন নিয়ে খুব ভালোভাবেই জীবন যাপন করছেন। অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের কাজ নিজে করে নিজেকে গর্বিত মনে করেন আবুল বাশার।
কৃষি উদ্যোক্তা আবুল বাশারের বেগুনের খেত দেখার জন্য প্রতিদিন লোকজন ভিড় করছেন তার বাগানে। কারণ তার বাগানের বেগুন অন্যান্য জাতের বেগুনের চেয়ে আকারে বড় ও খেতে সুস্বাদু।
কাউখালী উপজেলা কৃষি কর্মকর্তা সোম রানী দাস বলেন, উপজেলার প্রত্যেকটি কৃষকদের আমরা কৃষি কাজের জন্য সকল প্রকার সহযোগিতা করে যাচ্ছি। প্রতিটি ব্লকে আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক কৃষকদের পাশে থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী সকল ধরনের সহযোগিতা করছে। উপসহকারী কৃষি কর্মকর্তা মাইনুল হুদা রোমান বলেন, আমরা সার্বক্ষণিক কৃষকদের পাশে থাকি। কৃষি বাণিজ্যিক করনের জন্য যুগউপযোগী পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
