মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে বিএনপি’র উদ্যোগে চাঁদাবাজ, মামলাবাজ ও মাদকের বিষয় সতর্ক করে মাইকিং

০ টি মন্তব্য 10 ভিউ 6 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
print news | কাউখালীতে বিএনপি'র উদ্যোগে চাঁদাবাজ, মামলাবাজ ও মাদকের বিষয় সতর্ক করে মাইকিং | সমবানী

একটি জরুরি ঘোষণা’ কাউখালী উপজেলা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে রাজনৈতিক নামধারী মাদকাসক্ত, টাউট-বাটপার ও অসাধু কিছু লোক বিভিন্ন রাজনৈতিক ছত্রচ্ছায়ায় ও প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে মানুষকে মামলা-হামলা ও তদবিরের কথা বলে আর্থিক লেনদেনে লিপ্ত আছেন, যা চাঁদাবাজির শামিল। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে কেউ লিপ্ত থাকলে আমাদের অথবা আইন প্রয়োগকারী সংস্থাকে জানানো অনুরোধ করা হলো।’

পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির ও সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ এর নির্দেশনায় সোমবার (৬ জানুয়ারি) থেকে তিন দিনব্যাপী পর্যন্ত উপজেলার ৫টি ইউনিয়নে এ মাইকিং করা হয়।
বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারাসহ সর্বস্তরের জনসাধারণ।

জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পিরোজপুরের কাউখালী উপজেলায় একটি চক্র বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়ায়, সমন্বয়ক এবং প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে মানুষকে মামলা-হামলার ভয় দেখিয়ে চাঁদাবাজী ও হয়রানি করছে। এছাড়া বিভিন্ন তদবিরের কথা বলে সরাসরি বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থের লেনদেন হচ্ছে। অন্যদিকে সক্রিয় হয়ে উঠেছে মাদক ব্যবসায়ীরাও। বিষয়টি উপজেলা বিএনপির নজরে এসেছে। তাই চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, ও মামলাবাজদের বিরুদ্ধে জনসাধারণকে সচেতন করতে মাইকিংয়ের সিদ্ধান্ত নেয় উপজেলা বিএনপি। পাশাপাশি জনসাধারণকে পুলিশের সহযোগিতা নেওয়ারও কথা জানানো হচ্ছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ,এম দ্বীন মোহাম্মদ বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে যত অপকর্ম হয়েছে তা শুধরে দেশকে নতুনভাবে গড়ে তুলতে গণ-মানুষের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কাউখালী উপজেলা বিএনপি বিভিন্ন কার্যক্রম শুরু করেছে। দলের নাম ভাঙ্গিয়ে অপকর্ম বন্ধ ও পুলিশকে সহযোগিতা করতে উপজেলার প্রতিটি ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক এস,এম আহসান কবির বলেন, ‘জনসাধারণকে সতর্ক করার জন্য আমরা (কাউখালী উপজেলা বিএনপি) এ রকম মাইকিং করছি। কারণ, কয়েক মাস ধরে বিভিন্ন নামে ও বিভিন্ন পরিচয়ে মানুষকে ভয় দেখিয়ে অর্থ আদায় করা হয়েছে। এর সঙ্গে উপজেলা বিএনপি কোনোভাবেই জড়িত নয়। তাই উপজেলাবাসীকে সাবধান করতে এ ঘোষণা জানিয়েছি।’
কাউখালী থানার ওসি সোলায়মান জানান, এ ধরনের মাইকিং আমি শুনেছি। এটা খুবই ইতিবাচক দিক।
তবে চাঁদাবাজ, মাদকের বিরুদ্ধে আমাদের কাছে কেউ অভিযোগ দিলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading