মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে পাঁচ দিনব্যাপী বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ উদ্বোধন

০ টি মন্তব্য 16 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
print news | কাউখালীতে পাঁচ দিনব্যাপী বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ উদ্বোধন | সমবানী

পিরোজপুরের কাউখালীতে যুব উন্নয়নের আয়োজনে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ জানুয়ারি বুধবার বেলা ১১ঃ৩০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ কর্মসূচির দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের সমন্বিত খামার স্থাপনা ও সম্প্রসারণ বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষনের উদ্বোধন করা হয়।

পিরোজপুরের যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ আব্দুল হাই মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঁচ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান ।

এ সময় বক্তব্য রাখেন, প্রকল্পের মার্কেটিং অফিসার আতিউর রহমান, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার,উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মজিবুর রহমান, শ্যামল কৃষ্ণ হালদার, প্রশিক্ষণার্থী নুরুল আমিন, কল্পনা মৃধা প্রমুখ। উল্লেখ্য উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২০ জন প্রশিক্ষণার্থী পাঁচ দিনের প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

থেকে আরও পড়ুন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading