বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেলের জালে ধরা পরলো ১৫ কেজির ওজনের  মেদ মাছ।। 

০ টি মন্তব্য 56 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মো. জহিরুল ইসলাম, কুয়াকাটা
print news | জেলের জালে ধরা পরলো ১৫ কেজির ওজনের  মেদ মাছ।।  | সমবানী

পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগরে ধরা পড়ল ১৫ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি মেদ মাছ। মাছটি ১৪ হাজার ৫০০শত টাকা বিক্রি হয়েছে। মাছটি চওড়া দামে বিক্রি করায় খুশি কুয়াকাটার মুসুল্লীয়াবাদ গ্রামের জেলে খলিল।

শনিবার( ৯ নভেম্বর ) বিকালে কুয়াকাটা মাছ বাজারের খান ফিসে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন জেলে খলিল। পরবর্তীতে পাইকারি ক্রেতা ফিস ভ্যালীর ব্যবসায়ী মো: হাসান মাছটি ৯০০ টাকা কেজি ধরে ১৪ হাজার ৫০০ টাকায় কিনে নেন।

মৎস ব্যবসায়ী হাসান বলেন, মাছটি দেখেই আমার পছন্দ হয়েছে। মাছটি বিক্রির জন্য ঢাকা পাঠাব। যদি পারি একসাথে বিক্রি করে দিব না হলে কেটে কেজি হিসেবে বিক্রি করব। আশা করি প্রত্যাশিত দামে বিক্রি করতে পারব।

জেলে খলিল মাঝি হাসিমুখে বলেন, ডাডি মাছ ধরার উদ্দেশ্য আমি আজ রবিবার (৯ নভেম্বর) ভোররাতের দিকে গঙ্গামতি সংলগ্ন বঙ্গোপসাগরের বয়া নামক স্থানে জাল ফেললে এ মাছটি পাই। অবরোধের পরে এটাই আমার জালে বড় মাছ। মাছটি পেয়ে আমি খুবই খুশি। কারন ভাল একটা দামে মাছটি বিক্রি করতে পেরেছি।

মেদ মাছের প্রচুর চাহিদা উল্লেখ করে স্থানীয় এক মৎস্য ব্যবসায়ী মো: রুবেল হাওলাদার বলেন,দেখতে খানিকটা রিঠা মাছের আকৃতির। এসব মেদ মাছ খেতে অত্যন্ত সুস্বাদু। এ মাছ নদীতে ঝাঁক বেঁধে ঘুরে বেড়ায়। সচরাচর জালে মাছ ধরা পড়ে না। তবে মাঝে মাঝে ভাগ্যবান জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ে। গত বছর এক জেলে ছোট সাইজের একসঙ্গে প্রায় ১০০ টি মেদ মাছ পেয়েছিলেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading