জেলের জালে ধরা পড়লো বিড়াল প্রজাতির ‘কালো পোয়া’ মাছ ওজন ২১ কেজি।।
প্রতিনিধিঃ
মো. জহিরুল ইসলাম, কুয়াকাটা ( কলাপড়া)
পটুয়াখালী জেলার মহিপুর মৎস্য বন্দরে এক জেলের জালে ধরা পড়েছে ২১ কেজি ৫০০ গ্রাম ওজনের এক বিশাল আকৃতির বিরল সামুদ্রিক মাছ ‘কালো পোয়া’। স্থানীয়ভাবে এটি ‘দাঁতিনা’ বা ‘ব্ল্যাক ডায়মন্ড’ নামেও পরিচিত।
জানা যায়, ‘এফবি ভাই ভাই’ নামের একটি ট্রলার গত তিন দিন আগে গভীর সমুদ্রে মাছ ধরার সময় অন্যান্য মাছের সঙ্গে এই বিরল প্রজাতির মাছটিও ধরা পড়ে । শনিবার (৮ নভেম্বর) সকালে মাছটি মহিপুর মৎস্য বন্দরের ফয়সাল ফিস আড়তে আনা হলে একনজর দেখতে ভিড় জমে স্থানীয় ও আশপাশের এলাকার উৎসুক জনতার।
ফয়সাল ফিস আড়তের ব্যবসায়ী রাজু বলেন, “মাছটি বিক্রির জন্য ডাকের মাধ্যমে এক লাখ টাকা পর্যন্ত দাম উঠেছে। তবে আমরা এখনই বিক্রি করছি না। চট্টগ্রামে পাঠানোর প্রস্তুতি নিচ্ছি, কারণ শুনেছি মাছটির বায়ু থলি (এয়ার ব্লাডার) আন্তর্জাতিক বাজারে অনেক দামি।”
স্থানীয় মৎস্য ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান বলেন, “এমন মাছ মহিপুর বন্দরে সচরাচর দেখা যায় না। সকালে খবর শুনে দেখতে এসেছি। এক লাখ টাকার মাছ এটা সত্যিই অবিশ্বাস্য।”
ইকোফিশ বাংলাদেশ প্রকল্পের গবেষণা সহকারী বখতিয়ার রহমান জানান, কালো পোয়া একটি বিরল সামুদ্রিক মাছ। সাধারণত এর দৈর্ঘ্য ৫০ থেকে ১৮০ সেন্টিমিটার পর্যন্ত হয় এবং ওজন ১০ থেকে ২৫ কেজির মধ্যে থাকে, তবে কখনও ৫০ কেজিরও বেশি হতে পারে। তিনি আরও বলেন, বঙ্গোপসাগরের কক্সবাজার, মহেশখালী, সেন্ট মার্টিন, পটুয়াখালী ও বরিশাল উপকূলে এ মাছ পাওয়া যায়। কাদা বা বালুময় তলদেশে এরা বসবাস করে এবং ছোট মাছ, চিংড়ি ও অন্যান্য সামুদ্রিক প্রাণী খেয়ে বেঁচে থাকে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “মহিপুর বন্দরে ২১ কেজির একটি কালো পোয়া মাছ ধরা পড়েছে, যা সত্যিই আনন্দের সংবাদ। মাছটির এয়ার ব্লাডার আন্তর্জাতিক বাজারে অত্যন্ত দামী, এজন্য একে ‘ব্ল্যাক স্পটেড ক্রোকার’ নামেও ডাকা হয়। সরকার ঘোষিত মাছ ধরার নিষেধাজ্ঞার সুফলেই এখন জেলেরা এমন বড় ও দুষ্প্রাপ্য মাছ ধরতে পারছেন, যা তাদের অর্থনৈতিকভাবে লাভবান করছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
