শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে অগ্নিযুগের বিপ্লবী সাংবাদিক ফজলুল হক সেলবর্ষীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

০ টি মন্তব্য 8 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

সুনামগঞ্জ
print news | সুনামগঞ্জে অগ্নিযুগের বিপ্লবী সাংবাদিক ফজলুল হক সেলবর্ষীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা | সমবানী

অবিভক্ত বাংলার বিপ্লবী সাংবাদিক ও বৃটিশবিরোধী আন্দোলনের অগ্নিপুরুষ ফজলুল হক সেলবর্ষীর ৫৭ তম মৃত্যুবার্ষিকী পালন করেছে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি। ৮ নভেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় পৌরবিপণিস্থ সংগঠনের কার্যালয়ে বৃটিশবিরোধী আন্দোলনের নেতা ও সাংবাদিক ফজলুল হক সেলবর্ষীর মৃত্যু্ার্ষিকী উপলক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি শামস শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসীম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য দেন লেখক গবেষক ইকবাল কাগজী।

অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, বর্তমান কমিটির সহসভাপতি সেলিম আহমেদ তালুকদার, সাবেক সহসভাপতি শাহজাহান চৌধুরী, সালেহীন চৌধুরী শুভ, প্রভাষক দুলাল মিয়া, শিক্ষক সাজাউল হক, প্রভাষক উসমান গণি, সাংবাদিক জিয়াউর রহমান, সাংবাদিক আশিকুর রহমান পীর প্রমুখ।
বক্তারা বলেন, ফজলুল হক সেলবর্ষী ছিলেন অগ্নিযুগের বিপ্লবী সাংবাদিক। তিনি বৃটিশবিরোধী আন্দোলনে লেখনির মাধ্যমে জাতিকে উদবুদ্ধ করেছেন। বক্তারা বলেন, সেলবর্ষী একটি চেতনার নাম। একটি আদর্শের নাম।

ফজলুল হক সেলবর্ষীকে বৃটিশ সরকার একাধিকবার জেলে নিয়ে নির্যাতন করেছিল। তার রক্তে ছিল দেশপ্রেম ও দ্রোহ। তিনি ক্ষমতার সঙ্গে কখনো আপোস করেননি। ক্ষুরধার লেখনির মাধ্যমে তিনি জাতিকে পথ দেখিয়েছেন।
বক্তারা বলেন, মহান এই বিপ্লবী সাংবাদিক তার নিজ জেলায় অনেকটা বিষ্মৃত। নতুন প্রজন্ম তাকে চিনেনা। অথচ কাজী নজরুল ইসলাম, কাজী মোতাহের হোসেনসহ অগ্নিযুগের লেখক রাজনীতিবিদরা তাকে নিয়ে লিখেছেন।

জরুল তার ধুমকেতু পত্রিকায় বিপ্লবী লেখা ছাপিয়েছেন। আনন্দবাজার পত্রিকা, সংবাদ পত্রিকাসহ নানা পত্রিকায় কাজ করেছেন সুনামের সাথে। সম্পাদনা করেছেন আলোচিত একাধিক পত্রিকা। এই সুযোগ্য সাংবাদিক ও রাজনীতিকের জীবন ও কর্ম নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তাহলে শিকড়ের সঙ্গে আমাদের সেতুবন্ধন গড়ে ওঠবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading