শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে ৫ দিন ব্যাপী জরায়ু মুখ ও স্তন ক্যান্সার পরীক্ষা স্বাস্থ্য ক্যাম্প উদ্বোধন

০ টি মন্তব্য 16 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
print news | কাউখালীতে ৫ দিন ব্যাপী জরায়ু মুখ ও স্তন ক্যান্সার পরীক্ষা স্বাস্থ্য ক্যাম্প উদ্বোধন | সমবানী

পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ১৬ ফেব্রুয়ারি রবিবার সকাল সাড়ে দশটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভাকক্ষে জরায়ু মুখ ও স্তন ক্যান্সার পরীক্ষা স্বাস্থ্য ক্যাম্প উদ্বোধন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইশতিয়াক আহমেদ পাঁচ দিন ব্যাপী ভায়া ও সিবিই ক্যাম্প উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সুব্রত কর্মকার, স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ শহীদুজ্জামান, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটিইপিআই এবিএম আনিসুল হক। ১৬ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পাঁচ দিন ব্যাপী উপজেলার ১০টি কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে জরায়ু মুখ ও স্তন ক্যান্সার পরীক্ষা করা হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইশতিয়াক আহমেদ বলেন, উপজেলার পাঁচটি ইউনিয়নের দশটি কমিউনিটি ক্লিনিকে পাঁচ দিনব্যাপী বিনামূল্যে জরায়ু মুখ ও স্তন ক্যান্সার বিনামূল্যে পরীক্ষা করা হইবে। এ ধরনের কোন সমস্যা দেখা দিলে ভয় না পেয়ে নিকটতম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করতে হবে। অন্যান্য ক্যান্সারে চাইতে জরায়ু মুখ ক্যান্সার অনেক বেশি নিরাময়যোগ্য।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading