সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু

০ টি মন্তব্য 21 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর
print news | হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু | সমবানী

মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র শবে বরাত উপলক্ষে এক দিন বন্ধের পরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। তবে স্বাভাবিক ছিলো হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপারের কার্যক্রম।

রবিবার (১৬ ফেব্রুযারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আমদানি রফতানি কারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী।

তিনি বলেন, শনিবার মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র শবে বরাত পালিত হয়েছে। ফলে শনিবার সরকারি ছুটি ছিলো। এক দিন বন্ধের পরে আজ রবিবার সকাল থেকে হিলি বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি রফতানি কার্যক্রম পূর্বের নিয়মে চালু হয়েছে।

এদিকো হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল ইসলাম জানান, বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও সপ্তাহের ৭দিনই সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বাংলাদেশ ও ভারতে বৈধ পাসপোর্ট-ভিসা নিয়ে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। তাই পবিত্র শবে বরাত উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading