বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাজারো ভক্তের পদভারে মুখরিত নলছিটির আল কাদেরিয়া দরবার শরীফ

০ টি মন্তব্য 32 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি
print news | হাজারো ভক্তের পদভারে মুখরিত নলছিটির আল কাদেরিয়া দরবার শরীফ | সমবানী

বার্ষিক ওরশ শরীফ কেন্দ্র করে নলছিটির আল কাদেরিয়া দরবার শরীফে ভক্তদের ঢল নেমেছে। পৌর এলাকার মালিপুরে আধ্যাতিক মানব দেওয়ান কালু শাহ নুরীর মাজারে ১১৫তম বার্ষিক ওরস উপলক্ষ্যে জমে উঠেছে মেলা। মেলায় দোকানীরা হরেক রকমের পন্যের পরসা সাজিয়েছে। শিশু কিশোরদের আনন্দ দিতে প্রাঙ্গণ ইতোমধ্যেই উৎসবের রঙে সেজে উঠেছে।

নানা আয়োজন, পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে চলছে এই ওরশ। ভক্তদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের সেবা কেন্দ্র এবং শৃঙ্খলা বজায় রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকদের সক্রিয় উপস্থিতি।

আল কাদেরিয়া দরবার শরীফের অন্যতম পরিচালক মাহফুজ দেওয়ান বলেন, ‘এবার অন্যান্য বছরের তুলনায় ভক্তদের উপস্থিতি আরও বেশি বলে আমরা আশাবাদী। আধ্যাত্মিক এই মিলনমেলায় ভক্তদের উপস্থিতি ও আন্তরিকতায় মাজার প্রাঙ্গণ পরিণত হয়েছে এক অনন্য পরিবেশে।

এই ঐতিহ্য হাজারো মানুষের হৃদয়ে ছাপ রেখে যায় এবং সবার মাঝে একতা ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেয়।’

এদিকে আল কাদেরিয়া দরবারে বার্ষিক ওরস উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading