পর্যটন স্পট শিমুল বাগান এলাকায় ইয়াবা আশিক গ্রেফতার
প্রতিনিধিঃ
সমবানী প্রতিনিধি, সিলেট
পর্যটন স্পট জয়নাল আবেদীন শিমুল বাগান এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আশিক নূর নামে এক মাদক কারবারি গ্রেফতার করেছে পুলিশ।
আশিক নূর সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাটের নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে ।
সোমবার উপজেলার বাদাঘাট ইউনিয়নের মাণিগাঁও জয়নাল আবেদীন শিমুল বাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার রাতে সুনামগঞ্জ জেলা পুলিশের দায়িত্বশীল অফিসার এ তথ্য নিশ্চিত করে বলেন, তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রে’র পুলিশী টহলদল দল তাকে ইয়াবাসহ গ্রেফতার করে।
সোমবার রাতে উপজেলার মাণিগাঁও জয়নাল আবেদীন শিমুল বাগান এলাকার আশে পাশে থাকা একাধিক গ্রামের লোকজন জানান, সুনামগঞ্জের তাহিরপুরের দর্শনীয় পর্যটন স্পট মাণিগাঁও জয়নাল আবেদীন শিমুল বাগানে আসা অধিকাংশ বিপথগামী পর্যটকগণকে ঘিরে মাণিগাঁও, আদর্শগ্রাম, ঘাগটিয়া, কামড়াবন্দ, মোল্লাপাড়া, শিমুলতলা,গরিয়াবাজ,চন্দ্রপুর, মোল্লাপাড়া,গুটিলা,দীপচর,মধুয়ার চর গ্রামের শতাধিকের উপর ইয়াবা, গাঁজা, বিদেশি মাদক কারবারি গত কয়েক বছর ধরে নির্ব্রিগ্নে দিবারাত্রী মাদক বিক্রির হাট বসিয়েছে।
তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন জানান, গ্রেফতার আশিক নূর সহ তার সাথে থাকা পালিয়ে যাওয়া অপর দুেই সহযোগিসহ তিন ইয়াবা কারবারির বিরুদ্ধে থানায় সোমবার মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
