দুমকিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
প্রতিনিধিঃ
জাহিদুল ইসলাম, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকিতে উপজেলা স্কুল ও কলেজ শিক্ষক সমিতির আয়োজনে “বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুমকি উপজেলা স্কুল ও কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মু. অলিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কাজী মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক আঃ জব্বার হাওলাদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু ।
সভায় বক্তব্য রাখেন, সরকারি জনতা কলেজের অধ্যাপক শহিদুল ইসলাম, লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো: কামরুজ্জামান আশরাফ, উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম খান, পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমদ কবির হাওলাদার, আজিজ আহমেদ ডিগ্রি কলেজের জেষ্ঠ প্রভাষক মোঃ রিয়াজুল ইসলাম, লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মোঃ অমির হোসেন, দুমকি প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ এবাদুল হক, প্রেস ক্লাব দুমকির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন কলেজ, স্কুলের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
