মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডৌয়াতলা খানবাড়ী সংলগ্ন মহাসড়কথেকে অজ্ঞাত যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন লা*শ উদ্ধার

০ টি মন্তব্য 10 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

print news | ডৌয়াতলা খানবাড়ী সংলগ্ন মহাসড়কথেকে অজ্ঞাত যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন লা*শ উদ্ধার | সমবানী

বরিশাল–পাথরঘাটা মহাসড়কের বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের খানবাড়ী সংলগ্ন মহাসড়ক থেকে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকাল ৯-৩০ ঘটিকায় স্থানীয়রাসহ ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ আবু ছালেহ হাওলাদার মহা সড়কে লাশটি পড়ে থাকতে দেখে বামনা থানায় সংবাদ দিলে থানা অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ হাওলাদার এর নেতৃত্বে এস আই মোঃ সানাউল্লাহসহ সংঙ্গিয় ফোর্স ঘটনাস্থল পৌছে লাশটি উদ্ধার করে। নিহতের বয়স আনুমানিক( (৩০) বছর।

বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশীদ হাওলাদার বলেন, ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবু ছালেহ হাওলাদার মহাসড়কে অজ্ঞাত লাশের খোঁজ পেয়ে বিষয়টি থানাকে জানান। পরে আমিসহ এস আই সানাউল্লাহ ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি, নিহত যুবকের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং একটি পা কাটা অবস্থায় চামড়ার সঙ্গে ঝুলছিল।

এখন পর্যন্ত মৃতের পরিচয় শনাক্ত করা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading