তালতলীতে দুর্যোগ ব্যবস্থাপণা কমিটির সাথে জাগোনারী উইলি প্রকল্প এর কর্মশালা
প্রতিনিধিঃ
তালতলী, বরগুনা
বরগুনার তালতলীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপণা কমিটির সাথে জাগোনারী উইলি প্রকল্প এর কর্মশালা অনুষ্ঠিত হয়।
বুধবার( ৮ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার পায়রা হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় উইলি প্রকল্প, জাগোনারী। প্রোগ্রাম ম্যানেজার শুক্লা মুখার্জী এর সঞ্চালনায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা এর সভাপতিত্বে, অনুষ্ঠানের উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি অমিত দত্ত। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মাসুম, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী নাজমুল হাসান শাহিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব সাহা, উপজেলা প্রকৌশলী শাখাওত হোসেন,ওসি (তদন্ত)মোঃ শরিফুল ইসলাম, সোনাকাটা ইউপি চেয়ারম্যান ফরাজি মোহাম্মদ ইউনুচ।
লতলী ছাতনপারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইনুল ইসলাম,জাগোনারী রাইট টুগ্রো প্রজেক্ট এর ট্রেনিং এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার মোঃ নাজমুল হোসাইন,জাগোনারী উইলি প্রকল্পের প্রজেক্ট ছোটবগী ইউনিয়নের ফিল্ড ফ্যাসিলিটেটর চোখেন, লাকী আক্তার প্রমুখ
কর্মশালায় জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের সময় সবচেয়ে ঝুঁকিপূর্ন এলাকায় বসবাসকৃত প্রান্তিক এবং বিপদাপন্ন নারী এবং কন্যা শিশুরা কি কি ধরনের সংহিসতা এবং বৈষম্যর শিকার হন, প্রাকৃতিক দুর্যোগের সময় নারী ও কন্যা শিশুদের কি ধরণের সহযোগিতা দরকার এবং দুর্যোগ পরিকল্পনা প্রনয়ন, বাস্তবায়নে এবং নেতৃত্ব প্রদানে নারীরা অংশগ্রহনে কি কি বাঁধা রয়েছে এই বিষয় সমূহের উপর গুরুত্ব আরোপ করা হয় এবং প্রাকৃতিক দুর্যোগে এই পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে নারী এবং শিশুদের বিভিন্ন সহযোগিতা প্রদান, বিভিন্ন কর্মসূচিতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নেতৃত্ব বিকাশের জন্য করনীয় বিষয় সমূহ কি কি হতে পারে এবং এক্ষেত্রে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি কি ধরনের ভূমিকা পালন করতে পারে বা কি ধরনের সহযোগিতা প্রদান করতে পারে এই বিষয়টির উপর গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি কর্মশালায় আর কিছু বিষয়কে গুরুত্ব সহকারে উপস্থাপন করা হয়।
বিষয় সমূহ হচ্ছে উইলি প্রকল্প দুর্যোগ ব্যবস্থাপণা কমিটির সাথে সমন্বিত ভাবে কিভাবে কাজ করতে পারে, দুর্যোগ সম্পর্কিত কর্মসূচি বাস্তবায়নে কিভাবে উপজেলা দুর্যোগ কমিটি উইলি প্রকল্পকে সহযোগিতা এবং পরামর্শ প্রদান করতে পারে, উইলি প্রকল্পের নারীদলের সদস্যদের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে অন্তর্ভুক্তিকরণ, সম্বনিত ভাবে দুর্যোগ ব্যবস্থাপণা পরিকল্পনা প্রনয়ন এবং বাস্তবায়ন, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় জেন্ডার সংবেদশীলতা নিশ্চিতকরণ
এজেন্সি ফ্রান্সিস ডি ডেভেলপমেন্ট (এএফডি)’র আর্থিক সহযোগিতা এবং কেয়ার বাংলাদেশের কারিগরি সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারী উইমেন লিড ইন ইমারজেন্সিস (উইলি) প্রকল্পটি বরগুনা সদরের তিনটি উপজেলার (বরগুনা সদর, তালতলি এবং পাথরঘাটা) তিনটি ইউনিয়নে (আয়লাপাতাকাটা, ছোটবগি এবং পাথরঘাটা সদর) বাস্তবায়িত হচ্ছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
