বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাকিমপুরে ল্যাম্ব হাসপাতালের উদ্যোগে রেফারেল পাথওয়ে বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

০ টি মন্তব্য 4 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।
print news | হাকিমপুরে ল্যাম্ব হাসপাতালের উদ্যোগে রেফারেল পাথওয়ে বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত | সমবানী

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় নারী প্রয়োজনকারী ও সহায়তা প্রার্থীদের সেবাদান প্রক্রিয়া আরও কার্যকর করতে রেফারেল সেবা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করে ল্যাম্প হাসপাতাল LAMB Hospital-এর কমিউনিটি সেফটি শিল্ড (CS2) প্রকল্প। কর্মশালায় সরকারি কর্মকর্তা, স্বাস্থ্যসেবা প্রদানকারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং আইনগত সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা । এতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সহিংসতার শিকার ব্যক্তিদের দ্রুত সহায়তা প্রদান, স্বাস্থ্যসেবা, আইনগত সহায়তা ও পুনর্বাসন ব্যবস্থাকে আরও সমন্বিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, সহিংসতার শিকার নারী ও শিশুদের জন্য স্বাস্থ্যসেবা, আইনি সহায়তা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত রেফারেল ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কর্মশালায় উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, থানা পুলিশ, সমাজসেবা বিভাগ, আইনজীবী প্রতিনিধি এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

ল্যাম্ব হাসপাতালের প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কমিউনিটি পর্যায়ে সহিংসতা প্রতিরোধ এবং ভুক্তভোগীদের দ্রুত সহায়তা পৌঁছে দিতে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading