হাকিমপুরের নারী ও পুরুষ সহ ৬ জন গ্রেফতার
প্রতিনিধিঃ
গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।
দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের বিশেষ অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলায় পৌর শহরের মধ্যে বাসুদেবপুর এলাকার বাসিন্দা ও বাংলাহিলি বাজারের ব্যবসায়ী নাহিদ হোসেন (৩২) সহ বিভিন্ন মামলায় ৬ জন কে গ্রেফতার করেছে থানা পুলিশ। নাহিদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ও রয়েছে বলে জানায় পুলিশ।
শনিবার (২১ জুন) দিবাগত রাতে হাকিমপুর থানার নারী ও শিশু নির্যাতন মামলার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে নাহিদ হোসেন কে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে থানা পুলিশ। হাকিমপুর থানার মামলা নং ৬(৬) ২০২৫।
গ্রেফতারকৃত নাহিদ হোসেন মন্ডল (৩২) হাকিমপুর পৌর শহরের মধ্যে বাসুদেবপুর এলাকার রেজাউল করিম মন্ডলের ছেলে। নাহিদ হোসেন মন্ডল বাংলাহিলি বাজারের ব্যবসায়ী বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাজমুল হক।
এছাড়াও হাকিমপুর থানা পুলিশ রাতভর অভিযান চালিয়ে ২০ পিস এ্যাম্পল সহ একাধিক মামলা ও ওয়ারেন্ট ভূক্ত আসামি পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর এলাকার আব্দুস সালাম এর ছেলে ইমন মন্ডল (৩২) কে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করেছে।
অন্য দিকে উপজেলার বৈগ্রাম গ্রামে পুলিশ অভিযান চালিয়ে নুর ইসলামের স্ত্রী মোছাঃ জয়নব বেগম (৪৮) কে ৫০ পিচ ট্যাপেন্ডাল ট্যানলেট ও ২৯ পিচ ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করেছে।
একই রাতে উক্ত গ্রামে অভিযান চালিয়ে ফৌজদারি মামলায় বৈগ্রাম গ্রামের আনোয়ার এর ছেলে মজনু (৩০) ও নুর ইসলামের ছেলে মনিরুল ভূট্টা(২৮) কে গ্রেফতার করেছে এবং নিয়মিত মামলায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরের পরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাজমুল হক।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
