শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

০ টি মন্তব্য 21 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
print news | কাউখালীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন | সমবানী

পিরোজপুরের কাউখালীতে ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন।
তারুণ্য উৎসব ২০২৫ উপলক্ষে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে, ৫ ফেব্রুয়ারি বুধবার সকাল দশটায় উপজেলার সরকারি কেজি ইউনিয়ন বালক বিদ্যালয় মাঠে ২ দিনব্যাপী ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন,কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা।

Winter sports competition inaugurated in Kaukhali3 | কাউখালীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন | সমবানী

উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ই জি এস শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক তানভীর আহমেদ, হোগলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরণ চন্দ্র হালদার প্রমুখ।

Winter sports competition inaugurated in Kaukhali2 | কাউখালীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন | সমবানী

অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামসুর রহমান মিজান। ৪০টি ইভেন্টে উপজেলার ৩১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৭ শত শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। বৃহস্পতিবার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হইবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading