মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিসিক পরিচালিত হাসপাতাল ও খাল-ছড়া পরিদর্শন করলেন প্রশাসক

০ টি মন্তব্য 18 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট
print news | সিসিক পরিচালিত হাসপাতাল ও খাল-ছড়া পরিদর্শন করলেন প্রশাসক | সমবানী

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) পরিচালিত ওসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতাল, গাভিয়ার খাল ও ভুবিছড়া পরিদর্শন করেছেন সিসিকের প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবী।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় তিনি সিলেট নগরীর কুমারপাড়াস্থ ওসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং কর্তব্যরত চিকিৎসক, রোগী ও স্বজনদের সাথে কথা বলেন।

এরপর প্রশাসক নগরীর ১০ নং ওয়ার্ডের গাভিয়ারখাল এবং ১৮ নং ওয়ার্ডের ভুবিছড়া পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, নির্বাহী প্রকৌশলী রাজি উদ্দিন খান, সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য, ওসমান মিয়া মার্চেন্ট হাসপাতালের চিকিৎসক ডা. তাহমিনা মালেক শিমু, ডা. ফেরদৌসী জাহান মুন্নী, ম্যানেজার আলমগীর কবির মুন্না প্রমুখ।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading