মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে শিক্ষার্থীদের নিয়ে শীত আনন্দ উৎসব

০ টি মন্তব্য 5 ভিউ 7 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ মিজানুর রহমান মিন্টু, পঞ্চগড়
print news | পঞ্চগড়ে শিক্ষার্থীদের নিয়ে শীত আনন্দ উৎসব | সমবানী

শিশুস্বর্গ এবং এভারেস্ট ফার্মাসিটিক্যালস এর যৌথ উদ্যোগে পঞ্চগড়ে শিক্ষার্থীদের নিয়ে শীত আনন্দ উৎসব অনুষ্ঠিত।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় উচ্চ বিদ্যালয়ে শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের সহযোগীতায় ১৬টি স্কুলের ১ হাজার ৮শ শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

এ শীত সৌসুমে জেলায় ৭৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭ হাজার ৫০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র উপহারের অংশ হিসেবে দ্বিতীয় পর্যায়ে দেয়া হলো এসব শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ।

অনুষ্ঠানে এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের ম্যানেজিং ডিরেক্টর জাকির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার সামুয়েল সাম্মা, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা, সদর থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম, শিশুস্বর্গ ফাউন্ডেশনের উপদেষ্টা হায়াতুন আলম, পঞ্চগড় উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান, পঞ্চগড় স্বেচ্ছাসেী ফোরামের আহবায়ক অ্যাডভোকেট আহসান হাবীব এবং শিশুস্বর্গের প্রতিষ্ঠাতা কবীর আহমেদ আকন্দ। এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিশুস্বর্গের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শিশুস্বর্গের শীত আনন্দ উৎসবে উপস্থিত ছিলেন কিন্ডারগার্টেন, মাদ্রাসা, প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী ও অবিভাবকরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত শিশুস্বর্গ নামের এ সংগঠনটি।

শিশুস্বর্গ ফাউন্ডেশন জানায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতা ও উদ্যোগে গড়ে ওঠা সংগঠনটি শীত আনন্দ উৎসবের মাধ্যমে প্রতিবছরের মতো এবছরেও পঞ্চগড় জেলার সাত হাজার ৫শ শিশু-কিশোরকে শীতের কাপড়, স্কুল ব্যাগ উপহার দেওয়া হচ্ছে। এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় জেলার এ বছর ৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাচ্ছে এসব উপহার। আজ দ্বিতীয় ধাপে ১ হাজার ৮শ শিশু-কিশোরের হাতে উপহার তুলে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকিদের হাতে তুলে দেওয়া হবে শীতের উপহার। শিশুদের মধ্যে শীতের নতুন কাপড় আর নতুন স্কুল ব্যাগ পেয়ে পারিবারিক আনন্দের সঙ্গে যোগ করেছে নতুন মাত্রা।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা পরিচালক কবীর আকন্দ বলেন, এ বছর আমরা শীত উৎসবের আয়োজনের মাধ্যমে এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় ৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সাত হাজার পাঁচশো শিশুকে শীতের উপহার হিসেবে নতুন জামা ও স্কুল ব্যাগ দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ২০১০ সালে দেশের উত্তরের প্রান্তিক উপজেলা তেঁতুলিয়া সদরের দর্জিপাড়া সীমান্ত ঘেষা এলাকার অবহেলিত, সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলগামী করতে শিশুস্বর্গ প্রতিষ্ঠা করা হয়। ওই সময় থেকে শিশুস্বর্গ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তিতে পড়ালেখা করছে ৬৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ২৫ জন শিক্ষার্থী দেশের নামদামি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে। এ ছাড়া শীতবস্ত্র, শিক্ষাবৃত্তি, স্বল্প শিক্ষিত বেকারদের কর্মসংস্থান, নারীদের স্বনির্ভরতা গড়ে তুলতে প্রশিক্ষণ, শিক্ষার্থীদের আইটি প্রশিক্ষণ, মাধ্যমিক স্কুল হিসেবে রওশন আরা মেমোরিয়াল শিশুস্বর্গ বিদ্যালয় চালু, পাঠাগার, নারী উন্নয়ন প্রশিক্ষণ চালু করেছে শিশুস্বর্গ ফাউন্ডেশন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading