হাকিমপুরে পুলিশি অভিযানে দুইজন ওয়ারেন্ট ভূক্ত আসামি গ্রেফতার
প্রতিনিধিঃ
গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর
দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট ভূক্ত) ইদ্রিস আলী ও সাহাবুল ইসলাম কে গ্রেফতার করেছে ।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, থানার নওপাড়া এলাকার রহেদুল ইসলাম এর ছেলে মোঃ ইদ্রিস আলী ও দক্ষিণ মাধবপাড়া এলাকার আব্দুল খালেক এর ছেলে সাহাবুল ইসলাম।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন বলেন, মাদক ও গ্রেফতারি পরোয়ানা আসামি গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে শুক্রবার ১৯ ডিসেম্বর পুলিশ এর চৌকস একটি দল থানা এলাকায় চালিয়ে এসটি ও জিআর মামলায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে আসামি ইদ্রিস আলী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সাহাবুল ইসলাম নামে দুই জন ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামিকে গ্রেফতার করে পুলিশ। হাকিমপুর থানার জিআর মামলা নম্বর ২৭৫/১৫ ও ৩৬।
গ্রেফতার আসামিদের আজ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। হাকিমপুর থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on Reddit (Opens in new window) Reddit
- Click to share on X (Opens in new window) X
- Click to share on Tumblr (Opens in new window) Tumblr
- Click to share on Pinterest (Opens in new window) Pinterest
- Click to share on Pocket (Opens in new window) Pocket
- Click to share on Threads (Opens in new window) Threads
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
