সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হিলিতে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

০ টি মন্তব্য 9 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর
print news | হিলিতে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন | সমবানী

সারাদেশের ন্যায় দিনাজপুরের হাকিমপুর হিলিতে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলার প্রায় ১১ হাজার ১শ ৭০ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার সকাল সাড়ে ১০টায় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইলতুতমিশ আকন্দ।

সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, ৬-১১ মাস ও ১১-৫৯ মাস বয়সের শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য মা-বাবা তাদের আদরের শিশু সন্তানদের হাসপাতালে নিয়ে আসছেন।

এসনয় শিশু নাবিলা কে ক্যাপসুল খাওয়াতে নিয়ে আসা মা শামীমা আক্তার বলেন, শুনেছে ভিটামিন এ প্লাস ক্যাপসুল শিশুদের জন্য খুব গুরুত্বপূর্ণ। শিশুদের বেড়ে ওঠা এবং বিকলাঙ্গ না হওয়ার জন্য এটি অত্যাবাশক। রমজান মাস তাই সকাল সকালই এসেছি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে দ্বায়িত্বরত সেবিকা (নার্স) বলেন, ৬-১১ মাস বয়সের শিশুদের নীল ও ১১-৫৯ মাস বয়সের শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এই কেন্দ্রে সকাল ১১ঃ ১০ মিনিট পর্যন্ত নীল ক্যাপসুল খাওয়ানো হয়েছে ৮ জন ও লাল ক্যাপসুল খাওয়ান হয়েছে ৬৮ জন শিশুকে।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ইলতুতমিশ আকন্দ বলেন, হাকিমপুর উপজেলার ১ টি পৌরসভা ও তিনটি ইউনিয়নে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন হাসপাতাল সহ ৯৭টি কেন্দ্রে মোট ১১ হাজার ১শ ৭০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এদের মধ্য ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১ হাজার ২শ ১০ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল আর ১২ থেকে ৫৯ মাস বয়সী ৯ হাজার ৯শ ৬০জন শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading