চলে গেলেন বামনার প্রবীন রাজনৈতিক ব্যক্তি এনায়েত কবীর হাওলাদার
প্রতিনিধিঃ
মোঃ নাসির মোল্লা, বামনা, বরগুনা
বরগুনার বামনা উপজেলার ২নং বামনা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান
ও বামনা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক প্রবীন রাজনৈতিক নেতা এনায়েত কবীর (আইয়ুব আলী) হাওলাদর আর নেই।
আজ শুক্রবার সকাল ০৯.৩০মিনিটের সময় তিনি হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহির….. রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর।
তিনি দুই ছেলে দুই মেয়ে, সহ অসংখ্যা গুনগ্রাহী রেখে যান।
এনায়েত কবীর হাওলাদার বামনা সদর ইউনিয়নের দুইবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুতে বামনাবাসী একজন প্রবীন রাজনৈতিক মানুষকে হারিয়েছেন বলে সচেতন মহল মনে করছেন।
তাঁর মৃত্যুতে বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্জ্ব নূরুল ইসলাম মণি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলিসে শূরা সদস্য ও বরগুনা-২ আসনের জামায়াত প্রার্থী আলহাজ্ব ডাঃ সুলতান আহমেদ, উপজেলা বিএনপি’র আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা,বিশিষ্ট শিল্পপতি ও উপজেলা বিএনপি’র আহবায়ক সদস্য আলহাজ্ব রুহুল আমিন শরীফ,উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন হাওলাদার, উপজেলা জামায়াতের আমীর হাঃ মাওঃ মোঃ সাইদুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসানসহ রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
