কাউখালী হাটের দিন বাজার মনিটরিং করলেন উপজেলা প্রশাসন
প্রতিনিধিঃ
রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর
পিরোজপুরের কাউখালীতে হাটের দিনে বাজার মনিটরিং করলেন উপজেলা প্রশাসন। শুক্রবার (২৮ মার্চ) কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে বেলা এগারোটায় উপজেলা সদরের দক্ষিণ ও উত্তর বাজারে বিভিন্ন দোকানপাট, মাছের বাজার, মাংসের বাজার, সবজির বাজারসহ সকল প্রকার পণ্যের দোকান মনিটরিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা ও কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান।
মাহে রমজানের শেষ মুহূর্তে যেন ব্যবসায়ীরা বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর দাম বাড়িয়ে বিক্রি না করে তার সতর্ক বার্তা দিলেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, যদি কোন ব্যবসায়ী বাজারে সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে অবৈধভাবে পণ্যের দাম বাড়িয়ে বিক্রি করে তাহলে ঐ সকল ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।
কাউখালী থানার ওসি মোঃ সোলায়মান বলেন, বাজারে যদি কোন ব্যবসায়ী ভেজাল পণ্য বিক্রি করার চেষ্টা করে সে যত বড়ই প্রভাবশালী হোক না কেন ওই ব্যবসায়ীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা গ্রহণ করা হইবে। ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
