সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বোরহানউদ্দিন টবগী ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

০ টি মন্তব্য 59 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

সমবানী প্রতিবেদক, বোরহানউদ্দিন, ভোলা
print news | বোরহানউদ্দিন টবগী ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত | সমবানী

মিসেস অনন্যা হাওলাদারঃ দীর্ঘ ১৬ বছর পর ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ৯ টি ইউনিয়ন, ১টি পৌরসভায় অত্যান্ত সুষ্ঠ সুন্দর ভাবে হাজার হাজার শুভাকাংখীদের উপস্থিতে ইফতার ও দোয়া মাহফিল অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ভাবে টবগী ইউনিয়ন শাখার জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ আবদুল হালিম এর সভাপতিত্বে ও বায়তুল মাল সম্পাদক মাওলানা হেলাল উদ্দিন ও ম মোঃ হাসনাইন সঞ্চালনায় কাচিয়া টবগী মাধ্যমিক বিদ্যালয় মাঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইফতার মাহফিল শুরু হয়।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় গবেষণা বিভাগের সদস্য ও ভোলা-২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মুফতি মাওলানা মোঃ ফজলুল করীম বলেন,রোজা শুধু উপবাস থাকার নাম নয় তাকওয়া তথা আল্লাহ ভীরুতাও শিখায়।

আগামী নির্বাচন হবে সাধাণ জনগণের ভোটাধিকারের নির্বাচন। আমাদের জামায়াতে এখন পর্যন্ত কোন অন্যায়ের সাথে জড়িত না। কোন অন্যায়ের সাথে জড়িত থাকে প্রমাণ দিতে পারেন আমি এই মাঠে প্রকাশ্যে বিচার করব ইনশাআল্লাহ। ৫ আগস্টের পর থেকে আওয়ামীলীগ ক্ষমতায় নাই তাহলে চাঁদাবাজী টেন্ডার বাজী করে কারা। আপনারা সবাই জানেন নিশ্চয়ই। সৎ লোকের শাসন চাই শোষন চাই না।

বিশেষ অতিথির বক্তব্যে বোরহানউদ্দিন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোঃ মাকসুদুর রহমান, নায়েবে আমীর মাওলানা মোঃ সফিউল্লাহ। বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ এ এইচ অলিউল্যাহ। উপস্থিত ছিলেন কাচিয়া টবগী ইয়াছিন পাড়া কলেজ (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ সিহাব বোরহানউদ্দিন উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী মাওলানা আবুল কালাম, জামায়াতে ইসলামী পৌর আমির মাওলানা মোঃ আমানুল্লাহ, পক্ষিয়া ইউনিয়ন আমির মাওলানা মোঃ হারুনুর রশিদ, কুতবা ইউনিয়ন আমীর মাওলানা মোঃ নুরুল কারীম, শ্রমিক কল্যাণ সভাপতি আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম। বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদ সিনিয়র সহ-সভাপতি এম এ অন্তর হাওলাদার,সদস্য মোঃ ইকবাল হোসেন নয়ন, সদস্য এইচ এ শরীফ। ডাক্তার, শিক্ষক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ইফতার পূর্ব মুহূর্তে দেশ ও দেশের কল্যাণে দোয়া মোনাজাত করা হয় ।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading