সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে করিম শরীফ বাহিনীর দুই সহযোগী আটকঅস্ত্র, গোলাবারুদ ও ডাকাতি সরঞ্জামসহ বিপুল সরঞ্জাম উদ্ধার
প্রতিনিধিঃ
কাজী ওমর ফারুক, মোংলা
সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন আদাছগী এলাকায় কোস্ট গার্ডের (পশ্চিম জোন)একটি বিশেষ অভিযানে কুখ্যাত করিম শরীফ ডাকাত বাহিনীর দুই সহযোগীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৫ মে) বিকেল ৫টায় কোস্ট গার্ড বেইস মোংলার একটি দল এ অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তিরা হলেন মো. সাদ্দাম খান (২০) ও আব্বাস মোল্লা (৪০), উভয়েই বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বাসিন্দা।
অভিযানে তাদের কাছ থেকে ২টি একনলা বন্দুক, একটি শর্ট গান, একটি খেলনা বন্দুক, অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম, ২৩ রাউন্ড তাজা কার্তুজ, ২০৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৯টি দেশীয় অস্ত্র, ৪টি কুড়াল, ৭টি করাত, ১০টি রড, ৫টি হাতুড়ি, একটি সোলার প্যানেল, ২৮টি মোবাইল ফোন, ১১টি ওয়াকি-টকি চার্জার এবং ২টি কাঠের নৌকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেন যে, তারা দীর্ঘদিন ধরে করিম শরীফের ডাকাত দলের হয়ে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে আসছিলেন।
লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, “সুন্দরবনকে জলদস্যু ও ডাকাতমুক্ত করার লক্ষ্যে কোস্ট গার্ড ধারাবাহিকভাবে সাঁড়াশি অভিযান পরিচালনা করে আসছে। এর ফলে উপকূলীয় এলাকার জেলে ও মৎস্যজীবীরা এখন অনেক বেশি নিরাপদে জীবিকা নির্বাহ করতে পারছেন।
তিনি আরও জানান, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে ২৪ ঘণ্টা টহল কার্যক্রম এবং বিশেষ অভিযান অব্যাহত রেখেছে, যার ফলে এসব এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
