কাউখালীতে ৩দিন ব্যাপী হাঁস-মুরগি পালনের উপর প্রশিক্ষণ উদ্বোধন
প্রতিনিধিঃ
রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কাউখালী উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পল্লী উন্নয়ন ভবনের হলরুমে ৬ মে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় ২০২৪/২৫ অর্থ বছরে উপজেলা পর্যায়ে তিন দিন মেয়াদি আয়বর্ধন মূলক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শেখ মঞ্জুর এলাহীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ অনুষ্ঠান উদ্বোধন করেন, বিআরডিবি ঢাকার ইরেসপো দ্বিতীয় পর্যায়ের সহকারী পরিচালক শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন কাউখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সোমা সরকার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মারিয়া রহমান। প্রশিক্ষণে ৩০ জন নারী অংশগ্রহণ করছেন।
প্রশিক্ষণের মাধ্যমে হাঁস-মুরগি পালনের সঠিক উপায় ও বিভিন্ন রোগে আক্রান্ত হলে কিভাবে চিকিৎসা দেওয়া হবে তার উপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
