শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পবিপ্রবিতে ফলাফল ভিত্তিক পাঠ্যক্রম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  অনুষ্ঠিত 

০ টি মন্তব্য 17 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

জাহিদুল ইসলাম, দুমকি (পটুয়াখালী)
print news | পবিপ্রবিতে ফলাফল ভিত্তিক পাঠ্যক্রম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  অনুষ্ঠিত  | সমবানী

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)তে ” Outcome Based Curriculum (OBC)” বিষয়ক দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ ডিসম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ সম্মেলন কক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কর্মশালার উদ্বোধন করেন।

আইকিউএসি সেল এর পরিচালক প্রফেসর ড. মো: ইকতিয়ার উদ্দীন এর সভাপতিত্বে এবং আইকিউএসি সেল এর সিনিয়র ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ আমিনুল ইসলাম টিটো”র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান এবং ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ ।

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, শিক্ষকদের (OBC) প্রশিক্ষণের মাধ্যমে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে যেখানে ব্যবহারিক দক্ষতা অত্যন্ত মূল্যবান, OBC শিক্ষা শিক্ষার্থীদের তাদের ভবিষ্যত ক্যারিয়ারের জন্য প্রস্তুত করতে এবং বেকারত্বের ঝুঁকি এড়াতে একটি মুখ্য ভূমিকা পালন করবে।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, পবিপ্রবি’র আইকিউএসি সেল এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ আবদুল মাসুদ এবং এনএফএস অনুষদের ডিন অধ্যাপক শহীদুল ইসলাম । প্রশিক্ষণ কর্মশালায় নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের শিক্ষকরা অংশ নেন। উক্ত প্রশিক্ষণ কর্মশালা বিকেল ৫টায় শেষ হয়।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading