বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক ঐতিহ্যবাহী চড়ক পূজা পরিদর্শন

০ টি মন্তব্য 14 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

চট্টগ্রাম
print news | বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক ঐতিহ্যবাহী চড়ক পূজা পরিদর্শন | সমবানী

বোয়ালখালীতে লোকজ সংস্কৃতি চর্চার সংগঠন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক ঐতিহ্যবাহী চড়ক পূজা পরিদর্শন করা হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) বিকালে বোয়ালখালীর পূর্ব গোমদন্ডী ৩নং ওয়ার্ডে ১৩নং ব্রীজ সংলগ্ন ছন্দারিয়া গ্রামে এলাকাবাসীর উদ্যোগে ও ঐকান্তিক প্রচেষ্টায় চৈত্র সংক্রান্তি উপলক্ষে পহেলা বৈশাখে প্রতিবছরের ন্যায় সনাতনী ধর্মাবলম্বীদের অন্যতম ঐতিহ্যবাহী (চড়ক) পূজার আয়োজন করা হয়।

এ উপলক্ষে (লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান) বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক এ উৎসব পরিদর্শন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক, শিল্পী ও সংগঠক বিপ্লব জলদাস, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আশুতোষ দাশ, বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পরম কল্যাণমিত্র ও শুভাকাঙ্ক্ষী বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে কর্মরত সরকারি কর্মকর্তা আশুতোষ দাশ, বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদের সিনিয়র সহ-সভাপতি রুপন ধর, বাগীশিক পৌরসভা সংসদের শিক্ষা বিষয়ক সম্পাদিকা শ্রীমতি বাপ্পি ধর, সংস্কৃতিকর্মী মিন্টু দাস, পুলিন দাসসহ অনেকেই।

উল্লেখ্য এসব উৎসব ও গ্রামীণ অনুষ্ঠানে স্থানীয় লোকজন ছাড়াও বহু দূর দুরান্ত থেকে মানুষ আসে চড়ক পূজা উপভোগ করার জন্য। এই উৎসব উপলক্ষে বসে বাহারি রকম খাবারের দোকান ও নানান রকম গ্রামীন মেলা ইত্যাদি।

পরিদর্শনকালে শিল্পী ও সংগঠক বিপ্লব জলদাস বলেন- যত বেশি এই সংস্কৃতির ধারা অব্যাহত থাকবে ততই আমাদের নতুন প্রজন্ম বিপথে পরিচালিত হওয়া থেকে দূরে থাকবে। এই ঐতিহ্যবাহী চড়ক পূজার মাধ্যমে বাংলার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল ধর্মের মানুষের উপস্থিতিতে সম্প্রীতির বার্তা বয়ে আনে। এবং পারস্পরিক আন্তরিক মেলবন্ধন তৈরি হয়।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading